ক্রিকেট

কোটা আন্দোলন নিয়ে ফেসবুকে যা লিখলেন হৃদয়-শরিফুল

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোটা সংস্কার আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় দলের দুই তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয় ও শরিফুল ইসলাম ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন ‘রক্তপাত’ দেখতে চান না তারা।

বাংলাদেশ দলের হার্ডহিটার ব্যাটার হৃদয় ঢাকা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে দেশের বাইরে থাকলেও নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের সংকটময় পরিস্থিতিতে উদ্বিগ্ন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী ফেসবুকে লেখেন, ‘সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি…। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক।’

জাতীয় দলের আরেক পেসার শরিফুল ইসলামও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। এলপিএল খেলতে যাওয়া এ ক্রিকেটার লিখেন, ‘আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।’

বিষয়:এলপিএল কোটা আন্দোলন ক্রিকেটার তাওহীদ হৃদয় শরিফুল ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…