চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচ নিয়ে টানাটানি, আমলে নিচ্ছে না বিসিবি

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
৮:২৫ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
দুজনে মিলে রচনা করেছেন অনেক সোনালী অধ্যায়

দুজনে মিলে রচনা করেছেন অনেক সোনালী অধ্যায়

হাথুরুসিংহে বাংলাদেশের কোচ হিসেবেই দায়িত্ব পালন করবেন বলে আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা তাকে কোচ হিসেবে চাইলেও বিষয়টি ‘আমলে’ নিচ্ছেন না বিসিবির কর্মকর্তারা।

শ্রীলঙ্কার কোচ পদত্যাগ করার পর হাথুরুসিংহের সঙ্গে যোগাযোগ করছে দেশটির বোর্ড। শ্রীলঙ্কান গণমাধ্যম আইল্যান্ড সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে।

‘এটি তাদের দেশের একটি পত্রিকার খবর। আমরা বিষয়টি আমলে নিচ্ছি না। কোচও আমাদের কিছু জানাননি,’ চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে বলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

দ্বিতীয় মেয়াদে ১৫ মাস দায়িত্ব পালন করার পর সম্প্রতি লঙ্কানদের কোচের পদ ছাড়েন গ্রাহাম ফোর্ড। দেশটির বোর্ড সভাপতি থিলাঙ্গা সুমাথিপালার দাবি, দুপক্ষের সমঝোতায় শেষ হয়েছে ফোর্ডের চুক্তি। কিন্তু ক্রিকইনফো জানাচ্ছে, কোচের কাজে বোর্ডের হস্তক্ষেপের জেরে ক্ষোভে পদ ছেড়েছেন ফোর্ড।

হাথুরুসিংহেও এক সময় শ্রীলঙ্কার সহকারী কোচ ছিলেন। তৎকালীন বোর্ড কর্মকর্তাদের সঙ্গে ‘ঝামেলা’য় তিনি চাকরি ছেড়ে দেন। এরপর অস্ট্রেলিয়ায় সিডনি থান্ডার্সের দায়িত্ব নেন।

হাথুরুসিংহের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত। তার অধীনে বাংলাদেশ ক্রিকেটবিশ্বের নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলার পর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছেন মাশরাফিরা। হাথুরু প্রায়ই বলেন, ২০১৯ সালের বিশ্বকাপে এই বাংলাদেশকে দিয়ে তিনি ক্রিকেটবিশ্বকে আরেকবার চমকে দিতে চান। যাওয়ার আগে এই বাংলাদেশকে ১৯৯৬ সালের ‘শ্রীলঙ্কা’ বানিয়ে যেতে চান।

Reneta

মার্চে শ্রীলঙ্কা সফরে যেয়ে হাথুরু আবার নিজ দেশে ফেরার কথা বলেন। ওই সময় ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, ‘যদি শ্রীলঙ্কা আমাকে স্মরণ করে, তাহলে অবশ্যই আমি ফিরবো।’

‘আমি আজকের অবস্থানে এসেছি শ্রীলঙ্কা দলে ক্রিকেট খেলেই। শ্রীলঙ্কায় সবকিছু শিখে আমি অস্ট্রেলিয়ায় পাড়ি দেই। সেখানেও অনেক কিছু শিখেছি। শ্রীলঙ্কা যদি আমাকে ডাকে, তাহলে আনন্দের সঙ্গে দেশর জন্য কিছু করতে চাইবো।’ বলেছিলেন হাথুরু।

হাথুরুসিংহের ওই বক্তব্য টেনে আইল্যান্ড দাবি করে, তিনি ফিরলেও ফিরতে পারেন।

বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী দেশের বাইরে থাকায় ‘গুরুত্বপূর্ণ’ এই বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি। এই প্রতিবেদককে তিনি ফোনে বলেন, ‘আমি এই মুহূর্তে দেশে নেই। গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে তাই কথা বলা ঠিক হবে না। দেশে ফিরে কথা বলবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবিহাথুরুসিংহে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT