চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে হচ্ছেন চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ০৯, মে ২০১৮
বিনোদন
A A

সামিয়া অথৈ, মিম মানতাসা, সারওয়াত আজাদ বৃষ্টি, ইশরাত জাহিন এবং নাবিলা আফরোজের মধ্য থেকে কে হচ্ছেন চ্যানেল আই প্রেজেন্টস ‘লাক্স সুপারস্টার ২০১৮’? এমন প্রশ্নই এখন যারা নিয়মিত এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন, তাদের মনে।

কিন্তু তার জন্য করতে হবে অপেক্ষা! শুক্রবার (১১ মে) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠবে চ্যানেল আই প্রেজেন্টস ‘লাক্স সুপারস্টার ২০১৮’-এর গ্র‌্যান্ড ফিনালের। আর এদিনই ঘোষণা করা হবে এবারের সুপারস্টারের নাম।

এ নিয়ে নবম বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে ইউনিলিভার বাংলাদেশ, সঙ্গে রয়েছে চ্যানেল আই। ‘দেখিয়ে দাও অদেখা তোমায়’ স্লোগান নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার প্রতিযোগিতা।

প্রতিভা, আত্মবিশ্বাস, দৃঢ়তা, পরিশ্রম ও প্রত্যয়- সবকিছু নিয়েই একটি মেয়ে। দেখা-অদেখা সবটা মিলেই সে হয়ে ওঠে অনন্য।

চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার- এর নবম আসর ৩ জানুয়ারি ২০১৮ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সারাদেশ থেকে অংশ নেওয়া কয়েক হাজার প্রতিযোগীর মধ্য থেকে বিচারকরা বাছাই করে নেয় সেরা পাঁচ জনকে।

এবারের আসরের বিচারকের দায়িত্ব পালন করছেন মডেল অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, গায়ক, সুরকার, সংগীত পরিচালক, গীতিকার ও অভিনেতা তাহসান খান ও চিত্রনায়ক আরিফিন শুভ। উপস্থাপনায় ছিলেন মডেল ও অভিনেত্রী নাবিলা ও সৌমিক।

Reneta

গত পাঁচ মাসে ফটোশ্যুট, অ্যাক্টিং, ড্যান্স, মডেলিংসহ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিযোগীদের ভেতর থেকে বের করে আনা হয়েছে তাদের অদেখা প্রতিভাগুলোকে। লাক্স সুপারস্টারের এবারের গ্র্যান্ড ফিনালেতে থাকছে চমকপ্রদ সব আয়োজন। দেশের জনপ্রিয় সব তারকাদের পরিবেশনা।

দেশের দর্শকদের জন্য এই আয়োজনগুলো একেবারেই নতুন- যা আগে দেখেনি কেউ কখনো। এমনটাই জানিয়েছে আয়োজকরা। গ্র্যান্ড ফিনাল শুক্রবার সন্ধ্যা ৭ টা ১৫ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার প্রতিযোগিতার এবারের বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন ব্র্যান্ড নিউ গাড়ি ও নগদ পাঁচ লাখ টাকা। পাশাপাশি বাংলাদেশে লাক্সের শুভেচ্ছাদূত হওয়ার সুযোগ। থাকবে বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ।

এ ছাড়া ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের নাটক, সিনেমা ও টেলিছবিতে অভিনয়ের সুযোগ। দ্বিতীয় স্থান অর্জনকারী পাবেন নগদ চার লাখ টাকা ও দ্বিতীয় রানারআপ পাবেন নগদ তিন লাখ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভইমপ্রেসচ্যানেল আইতাহসাননাবিলামৌলাক্স সুপারস্টারলিড বিনোদনসৌমিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেন এবারের সম্মেলনকে সেরা বলছে ছাত্রলীগ?

পরবর্তী

কক্সবাজার কারাগারে থাই নাগরিকের মৃত্যু

পরবর্তী
কক্সবাজার জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার কারাগারে থাই নাগরিকের মৃত্যু

সি বিচে মোশাররফ করিমের বাইকে সাবিলা নূর

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT