চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে হচ্ছেন এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

অবশেষে দুয়ারে দাঁড়িয়ে সেই মাহেন্দ্রক্ষণ! ঘোষিত হবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’-এর মুকুট বিজয়ীর নাম। কে হচ্ছেন ২০১৯ সালে বিশ্বসুন্দরীর মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি, জানা যাবে শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায়।

রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’- এর গ্র্যান্ড ফিনালে। সেরা ১২ জন প্রতিযোগী থেকে বাছাই হবে সেরা তিন বিজয়ীর নাম। সেখান থেকে প্রথম বিজয়ী অংশ নেবেন বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মূল মঞ্চে।

যারা সেরা ১২ নির্বাচিত হয়েছেন তারা হলেন প্রিয়ন্তী উর্বী, শান্তা, স্নিগ্ধা রহমান, মিয়ামি, ত্রিদিপা, জান্নাত, মিতু, তোশরা, নিশা চৌধুরী, তামান্না, নওশিন মিম ও শ্রাবন্তী দাস।

গত ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচনের এই আয়োজনটি। অমিকন এন্টারটেইনমেন্টে সঙ্গে অনুষ্ঠানটির আয়োজক সহযোগী হিসেবে থাকছে এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট।

এ বছরের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ অডিশনের জন্য ৩৭ হাজার ২ শত ৪৩ জন সুন্দরী নিবন্ধন করেন। সেখান থেকে অডিশনের জন্য ডাক পান ৩০০ জন। তাদের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন দেবাশীষ বিশ্বাস, লুনা ,সুমনা সোমা, রফিকুল ইসলাম র‌্যাফ।

সেখান থেকে যাচাই বাছাই শেষে ৩৫ জন সুন্দরী নিয়ে শুরু হয় প্রতিযোগিতার মূল আয়োজন। তাদের মধ্য থেকে সৌন্দর্য, শিক্ষা, বুদ্ধিমত্তাসহ আরও কিছু যোগ্যতার উপর ভিত্তি করে বাছাই করা হয়েছে সেরা ১২ জন সুন্দরী। তাদের নিয়ে চলেছে বিভিন্ন গ্রুমিং পর্ব।

Reneta

মূল আয়োজনে প্রধান তিন বিচারক ছিলেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস ও সৌন্দর্য বিশেষজ্ঞ ফারনাজ আলম। গ্র্যান্ড ফিনালেতে বিচারকের পাশাপাশি পারফর্ম করতেও দেখা যাবে ফেরদৌস ও মৌসুমীকে।

বিচারক ফেরদৌস জানান, ‘আমরা সেরা ৩৫ জনকে নিয়ে শুরু করেছিলাম। চেষ্টা করেছি উপস্থাপনা, নাচ, গান, অভিনয়, সামাজিকতা, মানবিকতাসহ নানা বিষয়ের উপর জোর দিয়ে তৈরি হওয়া সেরা প্রতিযোগীদের বাছাই করতে। প্রতিযোগীর অনেকেই মেধাবী শিক্ষার্থী। আশা করছি যাকে আমরা বিজয়ী হিসেবে পাবো তার হাত ধরে বিশ্বসুন্দরীর মঞ্চে ভাল কিছু অর্জন হবে।’

গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত থাকবেন অমিকন ইন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, এক্সপার্ট প্রোভাইডারের ম্যানেজিং ডিরেক্টর অপু খন্দকার, এক্সপোজার ট্যালেন্ট এজেন্সির সিইও সজীব রশীদ, আয়োজনের ব্রডকাস্টিং পার্টনার ড. মাহফুজুর রহমান ও নানা অঙ্গনের তারকারা। গ্র্যান্ড ফিনালে উপস্থাপনা করবেন শ্রাবণ্য তৌহিদা।

যিনি বিজয়ী হবেন তিনি লন্ডনে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড’ এর বিশ্বমঞ্চে অংশগ্রহণ করবেন।

এর আগে ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট পড়েন জেসিয়া ইসলাম ও ২০১৮ সালে বিজয়ী হন জান্নাতুল ফেরদৌস ঐশী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জান্নাততামান্নাফেরদৌসমিতুমিয়ামিমিস ওয়ার্ল্ড বাংলাদেশমৌসুমীলিড বিনোদনশান্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT