চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে কার নকল!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

‘বালা’ এবং ‘উজড়া চমন’। ভিন্ন ছবি, কিন্তু বিষয় একই। টাক সমস্যা নিয়ে নির্মিত বলিউডের এই ছবি দুটি এখন আলোচনায়। আর তার কারণ হলো, গল্প, পোস্টার, ট্রেলারের সাদৃশ্য!

‘উজড়া চমন’ ছবিটি কন্নড় ছবি ‘ওনডু মোট্টেয়া কাঠে’ ছবির রিমেক। নির্মাণ করেছেন অভিষেক পাঠক। কমবয়সী এক টাক মাথার ব্যক্তির ভূমিকায় অভিনয় করেছেন সানি সিং। অন্যদিকে ‘বালা’ ছবিতে টাক ব্যক্তির ভূমিকায় দেখা গেছে একের পর এক হিট ছবি উপহার দেয়া অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। এছাড়াও আছেন ইয়ামি গৌতম ও ভূমি পেডনেকর।

অভিষেক পাঠক এর মতে, শুধু আইডিয়া না, বালা ছবির সংলাপ এবং চিত্রনাট্যও তার ছবির মতো। ক্লাইম্যাক্স পর্যন্ত এক। এমন সাদৃশ্যে মনঃক্ষুণ্ণ হয়েছেন তিনি। তিনি মনে করেন, ‘বালা’ ছবিতে কিছু পরিবর্তন আনা উচিত। বিষয়টিকে অনৈতিক মনে করছেন তিনি।

অভিষেক পাঠক বলেন, ‘বালা’র সঙ্গে ‘উজড়া চমন’র বেশ কিছু মিল আছে। জানিনা কী হচ্ছে। আমার ট্রেলার প্রকাশ পেয়েছে ১ অক্টোবর, আর ‘বালা’র ট্রেলার প্রকাশ পেয়েছে ১০ অক্টোবর।”

দুটি ছবির মুক্তির তারিখ নিয়েও ঝামেলা। ‘বালা’ মুক্তি পাওয়ার কথা ছিল ২২ নভেম্বর। যখন ‘উজড়া চমন’র মুক্তির ৮ নভেম্বর ঘোষণা করা হলো তখন তড়িঘড়ি করে তারিখ বদল করে ৭ নভেম্বর ‘বালা’র মুক্তির দিন ঘোষণা করা হলো। এবার এই যুদ্ধে কে জয়ী হয় সেটাই দেখার অপেক্ষা। -ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ুষ্মান খুরানাবলিউডবাংলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ড্র-জ্বর ছড়াচ্ছে বিশ্বকাপে, রেহাই পাচ্ছে না কোনো পরাশক্তিই

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

জুন ১৬, ২০২৬

টি-টুয়েন্টি সিরিজের দলে যুক্ত করা হল সৌম্যকে

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভা ঘিরে উত্তেজনা, কয়েকজন আটক

জুন ১৬, ২০২৬

ঢাকাসহ বিভিন্ন জেলায় ঝড়ের শঙ্কা

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT