চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে এই আহমাদ খান রাহামি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৩ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

রোববার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে বোমা বিস্ফোরণের হোতা হিসেবে আহমাদ খান রাহামি নামের আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিককে বন্দুকযুদ্ধের পর আটক করেছে মার্কিন কর্তৃপক্ষ।

সে সশস্ত্র অবস্থায় আছে বলে ধারণা করার পর তাকে আটক করতে মাঠে নামে এফবিআই।

‘বিপজ্জনক’ রাহামি’র খোঁজ পেতে নাগরিকদের সাহায্য চেয়ে মোবাইল ফোনে জরুরি বার্তা পাঠায় মার্কিন কর্তৃপক্ষ।

বিস্ফোরিত বোমা, সিসিটিভি ফুটেজ এবং আলামত থেকে পাওয়া তথ্য থেকে দু’টি হামলাতেই ২৮ বছর বয়সী রাহামির জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে এফবিআই।

কে রাহামি?

এফবিআই’র দেয়া জরুরি বার্তায় রাহামির সংক্ষিপ্ত বর্ণনা অনুযায়ী আফগান বংশোদ্ভূত তরুণের বয়স ২৮ বছর। তার জন্ম ১৯৮৮ সালের ২৩ জানুয়ারি আফগানিস্তানে।

Reneta

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এলিজাবেথ শহরে বসবাস করছিলো এই তরুণ। সেখানেই একটি বাড়িতেই ‘ফার্স্ট আমেরিকান ফ্রাইড চিকেন’ নামের একটি খাবারে ব্যবসা করতো তার পরিবার। তবে ২০১০ সালে দোকানটি খোলার পর থেকেই তাদের বিরুদ্ধে প্রতিবেশীদের অভিযোগ ছিলো।

গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৯ জন আহত হয়। এর মাত্র ১ ঘণ্টা আগে দেশটির নিউ জার্সিতে পাইপ বোমা বিস্ফোরণ ঘটে। নিউইয়র্কে বিস্ফোরিত বোমাটি প্রেশার কুকার দিয়ে তৈরি ছিল বলে জানিয়েছে পুলিশ।

বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে চার ব্লক দূরেই আরেকটি একই রকম বোমা বিস্ফোরণের আগে উদ্ধার করা হয়। দু’টি হামলার মধ্যে যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করছে মার্কিন কর্তৃপক্ষ।

বোমাটি ধাতবখণ্ড ভর্তি প্রেশার কুকার আর ফ্লিপ মোবাইল ফোন তার দিয়ে সংযুক্ত করে করে বিশেষভাবে তৈরি করা হয়। ২০১৩ সালের বোস্টন ম্যারাথনে বিস্ফোরিত বোমাটির সঙ্গে এর সাদৃশ্য রয়েছে বলে তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউইয়র্কে বিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬

শিক্ষার্থীদের অনুরোধে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর সেলফি, দিলেন ক্রীড়াসামগ্রীও

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে বিজিবি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT