চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেরালায় সাকিব, তামিম পাখতুনে, মোস্তাফিজ বেঙ্গলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
টি-টেন

পাঁচদিনের টেস্ট এবং ৫০ ওভারের ম্যাচকে ছাপিয়ে সারা বিশ্বে তুমুল জনপ্রিয় এখন টি-টুয়েন্টি। এবার টি-টুয়েন্টির চেয়েও ছোট ফরম্যাট আসছে ক্রিকেটে, টি-টেন। সেই টুর্নামেন্টে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্য থেকে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান।

টুর্নামেন্টটি হবে আগামী ডিসেম্বরে, সংযুক্ত আরব আমিরাতের শারজায়।

রোববার দুবাইতে আসন্ন এই প্রতিযোগিতার নিলাম অনুষ্ঠিত হয়।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন কেরালা কিংসে, মোস্তাফিজুর রহমানকে নিয়েছে বেঙ্গল টাইগার্স, ওপেনার তামিম ইকবালের দল পাখতুন।

টুর্নামেন্টের শুভেচ্ছাদূত শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, ভারতের বীরেন্দ্রর শেবাগ এবং শহিদ আফ্রিদি। বিভিন্ন দলের হয়ে তারা খেলবেনও।

কেরালা কিংসের কোচের দায়িত্বে থাকবেন ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা। আর দলটিকে নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান। সাকিব ছাড়া এই দলে আরও আছেন কাইরন পোলার্ড, সোহেল তানভীর এবং ওয়াহাব রিয়াজ।

Reneta

মোস্তাফিজের বেঙ্গল টাইগার্সের নেতৃত্ব দেওয়া হয়েছে পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদকে। এই দলের মেন্টর হিসেবে কাজ করবেন ওয়াকার ইউনুস। দলে আছেন সুনীল নারিন ও ড্যারেন সামিও।

তামিম ইকবালের দল পাখতুনে আছেন পাকিস্তান সুপারস্টার শহিদ আফ্রিদি, ফখর জামানের মতো খেলোয়াড়রা।

মারাঠা অ্যারাবিয়ান্সের অধিনায়কত্ব করবেন বীরেন্দ্র শেবাগ। তার দলের কোচ আবার পাকিস্তানের সুইংমাস্টার ওয়াসিম আকরাম। খেলোয়াড় হিসেবে আছেন কুমার সাঙ্গাকারা, অ্যালেক্স হেলস, লেন্ডন সিমন্স, মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিম।

উমর আকমল, ক্রিস জর্ডান, হাসান আলী, কার্লোস ব্রেথওয়েট, লুক রনঞ্চি এবং আদিল রশিদরা খেলবেন পাঞ্জাব লিজেন্ডের হয়ে। এই দলের নেতৃত্বে থাকছেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক।

ধুমধাড়াক্কা এই টুর্নামেন্টে প্রতিটি দল খেলবে ১০ ওভার করে, প্রতি ইনিংসের সময় ৪৫ মিনিট। ম্যাচের মতো টুর্নামেন্টও হবে সংক্ষিপ্ত, চার দিনের। ২১ থেকে ২৪ ডিসেম্বর। টুর্নামেন্টে অংশ নেবে চারটি দল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টেন ক্রিকেটতামিম ইকবালমোস্তাফিজুর রহমানসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলা: সোহেল রানাকে গণমাধ্যমে কথা বলতে না দেওয়ার নির্দেশ

জুন ২, ২০২৬

বান্দরবানে বাড়ছে বাদাম চাষ

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সিন্ডিকেটমুক্ত করতে না পারলে মন্ত্রিত্ব ছাড়বো: প্রবাসী কল্যাণমন্ত্রী

জুন ২, ২০২৬

৪ মাস ফুটবল না খেলা ১৭ জনকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে ইরান

জুন ২, ২০২৬

‘তুমি একটা পাগল, সবাই এখন তোমাকে ঘৃণা করে’, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে ফাটল?

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT