জনপদ

কেমিক্যাল ও মেশিনারিজ একসাথে থাকায় আগুনের সূত্রপাত: ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমিক্যাল ও মেশিনারিজ একসাথে থাকায় আগুনের সূত্রপাত, ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড বেভারেজ কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লে. কর্নেল জিল্লুর রহমান বলেন: ওই ভবনে বিল্ডিং কোডের যথেষ্ট অনিয়ম ছিলো। ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিলো। ধারণা করা হচ্ছে, এভাবে কেমিক্যাল এবং মেশিনারিজ একসাথে থাকায় আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি আরও বলেন: ভবনে কিছু কিছু জায়গা তালাবদ্ধ ছিলো। পার্টিশন থাকায় অনেকেই বের হতে পারেননি। এসবই আগুন ছড়িয়ে পড়া আর প্রাণহাণির অন্যতম কারণ হতে পারে। তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ মন্তব্য করা যাবে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ভুলতা কর্ণগোপ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৮ টি ইউনিট যোগ হয়।

এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জন হয়েছে।

বিষয়:অগ্নিকাণ্ড নারায়ণগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…