বিনোদন

‘বন্ড’ নিয়ে তুষ্ট নন পিয়ার্স ব্রসন্যান

‘বন্ড’ নিয়ে তুষ্ট নন পিয়ার্স ব্রসন্যান

কিছুদিন ধরেই হতাশায় ভুগছেন হলিউড তারকা পিয়ার্স ব্রসন্যান। জেমস বন্ড তারকা জানালেন তার হতাশার কারণ। জেমস বন্ড সিরিজের ছবিগুলোতে কোনো কৌতুক ছিল না। এমনকি ছবিগুলো বাস্তবধর্মীও নয়। আর এ জন্যই নাকি হতাশায় ভুগছেন ব্রসন্যান।

৬৩ বছর বয়সী এই তারকা ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত জেমস বন্ডের পর্দা কাঁপিয়েছেন। মোট চারটি ছবিতে ‘বন্ড’ ভূমিকায় অভিনয় করেন তিনি। ‘গোল্ডেন আই’, ‘টুমরো নেভার ডাইজ’, ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’ এবং ‘ডাই অ্যানাদার ডে’ ছবিগুলোতে ‘বন্ড’ ছিলেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি আফসোস করে বলেন, ‘চরিত্রগুলো এতটা উদ্ভট না হলে ভালো হতো।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি আমার চারপাশের পৃথিবী এবং চলচ্চিত্র দেখছিলাম আর হতাশ হচ্ছিলাম। বন্ড চরিত্রটিকে আমি আরও মজার এবং বাস্তব হিসেবে চেয়েছিলাম। কিন্তু স্ক্রিপ্টগুলো সেই একইরকম একঘেয়ে করে তৈরি করা হচ্ছিল। ছবির কাহিনীগুলোকে বাস্তবের সাথে খাপ খাওয়াতে দর্শকদের একটু বেশিই মাথা খাটাতে হয়েছে।’

চারটি সুপারহিট ‘বন্ড’ ছবিতে অভিনয় করা পরও কাহিনীগুলো তাকে মোটেও তুষ্ট করতে পারেনি ব্রসনানকে। টাইমস অব ইন্ডিয়া।

বিষয়:পিয়ার্স ব্রসন্যান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…