বিনোদন

‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর জন্য আর কত অপেক্ষা?

চ্যাপ্টার ২ সিনেমার দৃশ্য, প্রধান চরিত্রের নেতৃত্বে ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাপ্টার ২ সিনেমার দৃশ্য, যেখানে প্রধান চরিত্রের নেতৃত্বে ভিড় ও যুদ্ধের দৃশ্য দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘বাহুবলী’র পর ভারতীয় সিনেমায় সবচেয়ে আলোচিত ও প্রশংসিত ছবি ‘কেজিএফ’। যার প্রথম চ্যাপ্টারের পর দর্শক তুমুল আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে এর দ্বিতীয় চ্যাপ্টারের জন্য! কবে আসবে এটি?

পরিচালক প্রশান্ত নীল জানালেন, শিগগির অপেক্ষার প্রহর ফুরাচ্ছে! ইতোমধ্যে কেজিএফ চ্যাপ্টার-২ এর শুটিং ৭০ ভাগ শেষ! তবে মুক্তি কবে, সেটা সুনিশ্চিত করে বলতে পারেননি কেউ।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘কেজিএফ চ্যাপ্টার ২’ ছবির অভিনেতা যশ নিজেই নাকি শুটিং পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত ছবিটির মুক্তির তারিখ ঘোষণা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আরো ৩০ ভাগ কাজ শেষ হলেই কেবল ছবিটি মুক্তির তারিখ চূড়ান্ত করবেন!

তবে গুঞ্জন চলছে, আসছে গরমের যেকোনো সময়ে প্রেক্ষাগৃহে আসবে কন্নড় ছবির ইতিহাসে সবচেয়ে আয় করা এই ছবিটি।

২০১৮ সালের ২১ ডিসেম্বর আড়াই হাজার স্ক্রিনে মুক্তি পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’। ৮০ কোটি রুপির সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে ২৫০ কোটি রুপিরও বেশি!

সিনেমা সমালোচকরা বলছেন, প্রথম কিস্তির তুলনায় দ্বিতীয় কিস্তি দর্শক আরো বেশি পছন্দ করবেন। শুধু তাই নয়, ছবিটি নিয়ে এখন পর্যন্ত মানুষের মধ্যে যে জোয়ার বইছে তার প্রভাব লাগবে বক্স অফিসেও!

যশ ছাড়াও দ্বিতীয় কিস্তিতে অভিনয় করছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, রাবিনা ট্যান্ডন, অনন্ত নাগ, অচ্যূত কুমার প্রমূখ।

বিষয়:অচ্যূত কুমার অনন্ত নাগ কেজিএফ চ্যাপটার টু যশ রাবিনা ট্যান্ডন শ্রীনিধি শেঠি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…