চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কেকের উপর ইলহামের নামটা পড়তেই চোখ ভিজে গেলো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩২ পূর্বাহ্ণ ০২, মে ২০২২
বিনোদন
A A

বাংলা টিভি ফিকশন ও চলচ্চিত্রে একটি বিপ্লবের নাম মোস্তফা সরয়ার ফারুকী। টেলিভিশনে গতানুগতিক ধারার কাজের বাইরে বিশেষভাবে উল্লেখযোগ্য এই নির্মাতা। শুধু টিভি দর্শকের কাছে নয়, চলচ্চিত্রেও একের পর এক সেই সাক্ষর রেখে যাচ্ছেন তিনি।

টিভি ফিকশন ও চলচ্চিত্র নির্মাণের এই কারিগরের জন্মদিন সোমবার (২ মে)। বিশেষ দিনে রাত ১২টার পর থেকেই শোবিজ অঙ্গনের সহকর্মী ও ভক্ত অনুরাগীদের পক্ষ থেকে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন ‘ব্যাচেলর’ ছবির এই নির্মাতা।

ফারুকীর কাছেও এবছরের জন্মদিনটা তার জন্য অন্য বারের চেয়ে বেশি আনন্দের। কারণ এবার তার কোলে মেয়ে ইলহাম, বাবা হিসেবে প্রথম জন্মদিন! মেয়েকে নিয়েই জন্মদিনের প্রথম প্রহরে কেক কেটেছেন ফারুকী।

জন্মদিনে মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক মাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে দুটি কেক আনা হয়েছে। এরমধ্যে একটি কেক মেয়ে ইলহামের পক্ষ থেকে। যে কেকটি দেখে আবেগাপ্লুত গুণী এই নির্মাতা।

ছবি পোস্ট করে ফারুকী লেখেন, “এবারের জন্মদিন খুবই স্পেশাল- ইলহামের কারণে বটেই। তাই কিছুদিন আগেও অনুমান করার চেষ্টা করছিলাম এবার তিশা আমার জন্মদিনে কী সারপ্রাইজ দিতে পারে! কিন্তু এই কয়দিনে পরিবারের একাধিক সদস্য হাসাপাতালে থাকাতে জন্মদিন নিয়ে আগ্রহ কমে গেছিলো।”

আবেগাল্পুত ফারুকী আরও লিখেছেন, “বাসায় ঢুকতেই দেখি সারপ্রাইজ ঠিকই আছে। ইলহামের পক্ষ থেকে তার বাবার জন্য একটা জুয়েলারি এবং কেক হাজির। ইলহামের মায়ের পক্ষ থেকে তো কিছু আছেই। কিন্তু কেকের উপর ইলহামের নামটা পড়তেই চোখ ভিজে গেলো। এবং আরো মন ভালো হয়ে গেলো তিশার তোলা আমার আর ইলহামের এই ছবিটা দেখে। বাবার ছবি তোলার নেশা থাকলে যা হয় আর কি। আমার ক্যামেরা ভর্তি শুধু ইলহাম আর তার মায়ের ছবি। তিশা তাই আজকে বকা দিয়ে বললো তোমার আর ইলহামের একটাও ছবি নাই। আসো তুলি।”

Reneta

‘ডুব’ খ্যাত এই নির্মাতার হাতে এখনও প্রস্তত দুটি সিনেমা। এরমধ্যে একটি ‘শনিবার বিকেল’, যা আটকে দিয়েছে সেন্সর বোর্ড। অন্য আরেকটি সিনেমার নাম ‘নো ল্যান্ডস ম্যান’, এটি এই নির্মাতার প্রথম আন্তর্জাতিক ভাষার সিনেমা। যে সিনেমায় অভিনয় করেছেন বলিউডের নওয়াজ উদ্দিন সিদ্দিকী। এছাড়াও যুক্ত আছেন কিংবদন্তী সংগীতজ্ঞ এ আর রহমান। সহ-প্রযোজনায় যুক্ত আছে ইমপ্রেস টেলিফিল্ম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইলহামটিভিতিশানাটকনো ল্যান্ডস ম্যানফারুকীবাবাব্যাচেলরলিড বিনোদনশনিবার বিকেলসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুইজারল্যান্ডের অভিজ্ঞতা নাকি কানাডার স্বাগতিক সুবিধা, নকআউটের দৌড়ে কে এগিয়ে?

জুন ২, ২০২৬
অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

জুন ২, ২০২৬

বিশ্বকাপ: ঘরের মাঠে ফেভারিট মেক্সিকো, এগিয়ে সাউথ কোরিয়াও

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জুন ২, ২০২৬

যাদের নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে যাচ্ছে ৪৮ দেশ

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT