চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেউ মনে রাখেনি দেশের প্রথম বাঁহাতি স্পিনারকে

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
৫:৩৬ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

সাকিব আল হাসান যখন বল হাতে নেন, তখন ময়মনসিংহ থেকে অবধারিতভাবে একজোড়া চোখ টিভির পর্দায় এঁটে যায়। সে চোখে সেই আগের মতো আলো নেই, যতটুকু আছে তাতে সাকিবের দেখা মেলে না; ভেসে ওঠে রামচাঁদ গোয়ালা নামের এক তরুণের অবয়ব! বাংলাদেশের প্রথম বাঁহাতি স্পিনার তিনি। বিসিবি তো দূরের কথা, ময়মনসিংহের ক্রীড়া সংগঠকরাও তাকে মনে রাখেননি!

ব্রাহ্মপল্লিতে ভাইয়ের পরিবারে নিঃসঙ্গ জীবন কাটে ৭৮ বছর বয়সী এই কিংবদন্তির। বাংলাদেশের খেলা দেখেন নিয়মিত। সাকিবকে দেখলেই বুকের ভেতর কেমন যেন করে ওঠে।

‘খুবই ভালো লাগে সাকিব আল হাসানের বোলিং’ -বলেই কিছুটা থেমে যান রামচাঁদ। ধরা গলায় আবার শুরু করেন, ‘ওকে দেখলেই বুকটা কেমন করে ওঠে। মনে হয় আমি রামচাঁদ গোয়ালা বল করছি। প্রায় একই রকম। শুধু বাইটটা একটু আলাদা।’

Banglabid

১৯৯৩ সালে ঢাকা লিগ খেলে অবসরে যান রামচাঁদ। লিগে ছয়বার হয়েছেন সর্বোচ্চ উইকেটশিকারি। আবাহনীতে খেলেছেন টানা ১৫ বছর। জাতীয় দলের হয়ে যখন হাত ঘুরিয়েছেন, তখনও আন্তর্জাতিক ক্রিকেটে পা পড়েনি বাংলাদেশের।

রাষ্ট্র থেকে কোনোদিন সম্মাননা পাননি। বিসিবি থেকেও কখনো স্মরণ করা হয়নি। ২০১৫ সালে আজীবন সম্মাননা দেয় বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সেটিই রামচাঁদের কাছে এখনো পর্যন্ত সবচেয়ে বড় স্বীকৃতি।

‘আপনাদের একটা ক্রীড়া সংগঠন সম্মাননা দিয়েছিল। ময়মনসিংহ তো বাদই দিলাম; ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকেও খুব একটা সাহায্য কখনো পাইনি।’

Reneta

ক্রিকেট খেলতে খেলতে বিয়ের লগ্ন ধরতে পারেননি সাবেক এই স্পিনার। কৈশোর, তারুণ্য আর যৌবনের প্রতিটি ক্ষণ কেটেছে ব্যাট আর বলের সঙ্গে। পেছনে ফিরে রামচাঁদ কেমন চাঁদহীন অন্ধকার রাতের দিশেহারা পথিক হয়ে যান, ‘এই খেলার পেছনে লেগেই বিয়ের সময় আর পাইনি। এক সময় দেখি আমি তো ওল্ড। বয়স হয়ে গেছে…! পরে আর বিয়েই করা হয়নি।’

কথা বলতে বলতে রামচাঁদ ঘরের বাইরে পা বাড়ান। বের হওয়ার আগে পুরনো ট্রাউজার খোঁজ করেন। অন্য পোশাকে আপত্তি নেই। কিন্তু ট্রাউজারের প্রতি নাকি আলাদা টান আছে।

স্পোর্টসম্যানরা বুঝি এমনই হন। জীবনের শেষদিনেও ট্রাউজার হাতড়ে বেড়ান!

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেসিক ব্যাংকের তৎকালীন চেয়ারম্যানকে আইনের আওতায় এনে তদন্ত প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ

পরবর্তী

তাদের কাজ ছিল জিহাদ ও হিজরতের জন্য সদস্য তৈরি করা: র‌্যাব

পরবর্তী

তাদের কাজ ছিল জিহাদ ও হিজরতের জন্য সদস্য তৈরি করা: র‌্যাব

অস্ট্রেলিয়ায়

অস্ট্রেলিয়ায় রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী পালিত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT