বিনোদন

কেআইএফএফের উদ্বোধনীতে থাকছেন না অমিতাভ-শাহরুখ!

কেআইএফএফের উদ্বোধনীতে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা অংশগ্রহণ করছেন, যেখানে একটি পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (কেআইএফএফ) শুরু হতে যাচ্ছে ৫ তারিখ। ঐতিহ্যবাহী এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন মানেই অমিতাভ বচ্চন, শাহরুখ খানদের উপস্থিতি এক প্রকার নিশ্চিত! গত কয়েক বছরের রেওয়াজ এমনটাই! কিন্তু এবার নাকি উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে না ভারতীয় সিনেমার এই দুই অ্যাম্বাসেডরকে!

৫ ডিসেম্বর শুরু হয়ে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তবে উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ-শাহরুখরা না এলেও থাকছেন অনিল কাপুর, সালমান খান কিংবা সোনাক্ষী সিনহারা।

এবার উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনাতেও আনা হয়েছে পরিবর্তন। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে পরমব্রত চ্যাটার্জীকে দেখা গেলেও এবছর উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন চূর্ণী গঙ্গোপাধ্যায় ও জুন মালিয়া। তবে ১২ ডিসেম্বর অনুষ্ঠানের শেষদিনে সঞ্চালনার দায়িত্বে পরমকেই দেখা যাবে। শোনা যাচ্ছে, এদিন তার সাথে সহ-সঞ্চালনায় থাকবেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরি।

এবছর উৎসবের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উত্তম কুমারের ছবি দিয়েই এবার শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসবের পথচলা। ফোকাস কান্ট্রি হিসেবে দেখা গেছে স্পেন এবং অস্ট্রেলিয়ার নাম।

বিষয়:অনিল কাপুর কলকাতা চলচ্চিত্র উৎসব পরমব্রত শাহরুখ শাহরুখ খান সঞ্চালক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…