বিনোদন

‘কৃষ’-এর চার নম্বর সিক্যুয়েলে হৃতিক-দীপিকা?

হৃতিক ও দীপিকা একসঙ্গে দেখা যাচ্ছে, সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃতিক ও দীপিকা একটি অনুষ্ঠানে উপস্থিত, তারা একসঙ্গে ছবি তুলেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অনেকদিন থেকেই গুঞ্জন চলছে জুটি বেঁধে একসঙ্গে পর্দা মাতাতে আসবেন হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন। ফারাহ খানের আসন্ন ছবি ‘সত্তে পে সত্তা’তে জুটি বাঁধার খবরে শিরোনাম হলেও এবার শোনা গেল অন্য এক খবর!

হৃতিক অভিনীত জনপ্রিয় ‘কৃষ’ ফ্র্যাঞ্জাইজের চতুর্থ কিস্তি ‘কৃষ ৪’-এ জুটি বাঁধতে যাচ্ছেন হৃতিক ও দীপিকা। যদিও ছবিটি আগের কিস্তিগুলোতে হৃতিকের বিপরীতে দেখা মিলেছিল বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। তবে এবারের কিস্তির জন্য হৃতিক ও তার বাবা রাকেশ রোশনের একমাত্র পছন্দ দীপিকা পাডুকোন!

সেক্ষেত্রে দীপিকা চান তার চরিত্রটি যেন গুরুত্বপূর্ণ হয় এবং সেটির প্রভাব যেন ছবিটিতে থাকে।

এদিকে এবারের কিস্তিতে পরিচালনায় থাকছেন না রাকেশ রোশন। তার পরিবর্তে ছবিটি পরিচালনা করবেন সঞ্জয় গুপ্তা। এর আগে শোনা গিয়েছিল ২৫০ কোটি রুপি বাজেট নিয়ে তৈরী হবে ‘কৃষ ৪’। সেই বাজেটের বড় অংশই ব্যয় হবে ভিএফএক্সের পেছনে।

এখন দেখা যাক, শেষ পর্যন্ত বড় পর্দায় হৃতিক-দীপিকাকে দেখতে পারেন কিনা!

বিষয়:কৃষ ৪ দীপিকা পাড়ুকোন হৃত্বিক রোশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…