কুষ্টিয়া

আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারে কৃষকের আগ্রহ বাড়ছে

কৃষিকাজ

চাষাবাদে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারে আগ্রহী হয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার কৃষক। চারা রোপন, সার দেয়া, ফসল কাটা ও মাড়াই সব কিছুতেই আধুনিক যন্ত্র ব্যবহার করছেন তারা।

কয়েক বছর ধরে কুষ্টিয়ায় কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ায় শ্রমিক, সার ও বীজ সাশ্রয় করতে কৃষক দিনে দিনে যন্ত্রপাতি ব্যবহারে আগ্রহী হয়েছেন। এখন বেশিরভাগ কৃষক ধানের চারা রোপন, সার ছিটানো, কাটা ও মাড়াইয়ের কাজে আধুনিক যন্ত্র ব্যবহার করছেন।

তবে সহজে যন্ত্রপাতি কিনতে সরকারের কাছে ভর্তুকি বাড়ানোর দাবি জানিয়েছেন কৃষক। আর আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

আধুনিক যন্ত্র ব্যবহারে কৃষকের অর্থ সাশ্রয়ের পাশাপাশি কমেছে ভোগান্তি।

কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত:

বিষয়:কৃষিকাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…