চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষি ঋণ বিতরণের সময় বাড়লো ৩ মাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনায় ক্ষতি সামলে উঠতে প্রান্তিক চাষিদের জন্য সরকার ৫ হাজার কোটি টাকার যে প্রণোদনা তহবিল ঘোষণা করেছে, সেখান থেকে ঋণ পাওয়ার সময় আরও ৩ মাস বাড়ানো হয়েছে। অর্থাৎ ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত এ তহবিল থেকে ঋণ পাবেন কৃষকরা।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

এর আগেও দুই দফা সময় বাড়ানো হয়েছিল। প্রথম দফায় চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর‌্যন্ত সময় দেয়া হয়েছিল। কিন্তু আশানুরূপ ঋণ বিতরণ না হওয়ায় ২০ সেপ্টেম্বর ওই সময়সীমা ৩ মাস বাড়িয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত করা হয়। এখন তৃতীয় দফায় আরও ৩ মাস বাড়ানো হল।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, কৃষি খাতে বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিমটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণের সময়সীমা ৩১ মার্চ ২০২১ পর্যন্ত বাড়ানো হল।

এ তহবিলের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ১ শতাংশ সুদ হারে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। আর গ্রাহক পর্যায়ে সুদের হার হবে সর্বোচ্চ ৪ শতাংশ।

করোনা মহামারীর ক্ষতি সামলে উঠতে এখন পর্যন্ত প্রায় সোয়া লাখ কোটি টাকার মোট ২১টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার।

Reneta

তবে এ সব প্রণোদনা প্যাকেজ থেকে বড় বড় উদ্যোক্তারা ঋণ পেলেও ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকের ঋণ বিতরণের পরিমাণ এখনও কম।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৪ শতাংশ সুদে কৃষকদের জন্য পাঁচ হাজার কোটি টাকার ঋণের মধ্যে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রায় ১ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষি ঋণপ্রণোদনা প্যাকেজবাংলাদেশ ব্যাংকের ইতিহাস
শেয়ারTweetPin

সর্বশেষ

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬

কোটা আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT