চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষি ও ক্ষুদ্র ঋণে প্রভিশন শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

স্বল্পমেয়াদি কৃষি এবং কুটির ক্ষুদ্র ও ছোট (সিএমএসএমই) ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন রাখার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এ ধরনের সাধারণ ঋণ ও দুই মাস পর্যন্ত বকেয়া থাকা স্পেশাল মেনশন অ্যাকাউন্ট (এসএমএ) ঋণের বিপরীতে এখন থেকে দশমিক ৫০ শতাংশ হারে প্রভিশন রাখতে হবে। আগে এসব ক্ষেত্রে যথাক্রমে ১ শতাংশ ও ৫ শতাংশ প্রভিশন রাখতে হতো।

এ-সংক্রান্ত নির্দেশনা সম্প্রতি দেশের সব ব্যাংকে পাঠানো হয়েছে। এর আগে গত বছরের নভেম্বরে এক সার্কুলারের মাধ্যমে সব ধরনের ঋণে অভিন্ন হারে প্রভিশন রাখার বিধান চালু করা হয়। এতে ক্ষুদ্র ঋণ বিতরণে অনেক ব্যাংক অনীহা দেখাতে শুরু করে। সেই বাস্তবতায় স্বল্পমেয়াদি কৃষি ও সিএমএসএমই খাতে ঋণ প্রবাহ বাড়াতে নতুন করে প্রভিশনের হার কমানো হলো।

Banglabid

আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংক ঋণখেলাপির শর্ত কঠোর করে। একই সঙ্গে কৌশলে খেলাপি ঋণ নিয়মিত দেখানোর সুযোগও বন্ধ করা হয়। এর ফলে খেলাপি ঋণের পরিমাণ দ্রুত বেড়ে গত সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকায়, যা মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। একই সময়ে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি বেড়ে রেকর্ড তিন লাখ ৪৪ হাজার ২৩১ কোটি টাকায় পৌঁছেছে।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, ঋণ বিতরণের সময় থেকেই ব্যাংকগুলোকে প্রভিশন রাখতে হয়। কোনো ঋণ বকেয়া হওয়ার পর দুই মাস পর্যন্ত তা এসএমএ হিসেবে বিবেচিত হয়। গত বছরের নির্দেশনার আগে সাধারণ ও এসএমএ ঋণের ক্ষেত্রে ঋণের ধরন অনুযায়ী আলাদা আলাদা হারে প্রভিশন রাখতে হতো, যেখানে কৃষি ও ক্ষুদ্র ঋণে প্রভিশনের হার ছিল তুলনামূলকভাবে কম।

বর্তমান বিধান অনুযায়ী, তিন থেকে ছয় মাস মেয়াদোত্তীর্ণ সাব-স্ট্যান্ডার্ড ঋণের বিপরীতে ২০ শতাংশ, ছয় থেকে ১২ মাস মেয়াদোত্তীর্ণ ডাউটফুল ঋণে ৫০ শতাংশ এবং ১২ মাসের বেশি মেয়াদোত্তীর্ণ মন্দ বা ক্ষতিজনক ঋণের বিপরীতে শতভাগ প্রভিশন রাখতে হবে।

Reneta

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সার্কুলারে জানানো হয়েছে, এখন সব ধরনের নিয়মিত ঋণে ১ শতাংশ এবং এসএমএ ঋণে ৫ শতাংশ হারে প্রভিশন রাখতে হলেও স্বল্পমেয়াদি কৃষি ঋণ এবং কুটির, ক্ষুদ্র ও ছোট ঋণ বিতরণে উৎসাহ দিতে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত এসব ঋণে দশমিক ৫০ শতাংশ হারে প্রভিশন রাখার সুবিধা দেওয়া হবে।

চলতি বছরের জুন পর্যন্ত কৃষি খাতে ব্যাংকগুলোর ঋণ স্থিতি দাঁড়িয়েছে ৬০ হাজার ২৩২ কোটি টাকা। অন্যদিকে সিএমএসএমই খাতে ঋণ রয়েছে তিন লাখ ১১ হাজার কোটি টাকা, যা মোট ঋণের মাত্র ১৭ দশমিক ০৬ শতাংশ। দুই বছর আগে যেখানে সিএমএসএমই ঋণের অংশ ছিল ১৯ শতাংশের বেশি, সেখানে বর্তমানে তা কমে এসেছে। যদিও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মোট ঋণের অন্তত ২৫ শতাংশ সিএমএসএমই খাতে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: agricultural loansBangladesh BankBangladesh EconomyBanking SectorCMSMEfinancial policyloan provisioningsmall loansঅর্থনীতিআর্থিক খাতঋণ নীতিঋণ বিতরণকুটির শিল্প ঋণকৃষি ঋণকৃষি খাতকেন্দ্রীয় ব্যাংকক্ষুদ্র ঋণক্ষুদ্র ও মাঝারি শিল্পখেলাপি ঋণপ্রভিশনপ্রভিশন শর্তবাংলাদেশ ব্যাংকব্যাংক সার্কুলারব্যাংকিং খাতসিএমএসএমইসিএমএসএমই ঋণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্লাবের মালিক হয়ে ফুটবলে ফিরছেন আলভেজ

পরবর্তী

জিয়াউল আহসানের শতাধিক গুম-খুনের মামলায় অভিযোগ গঠনের শুনানি ৪ জানুয়ারী

পরবর্তী
জামিনে মুক্তি পেয়ে সাংবাদিকের সঙ্গে পুলিশের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়াউল আহসানের শতাধিক গুম-খুনের মামলায় অভিযোগ গঠনের শুনানি ৪ জানুয়ারী

চৌধুরী হাসান সারওয়ার্দী বক্তৃতা দিচ্ছেন, বহিষ্কারাদেশের প্রসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

এলডিপি থেকে পদত্যাগ করলেন চৌধুরী হাসান সারওয়ার্দী

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT