আন্তর্জাতিক

কুয়েতে শ্রমিক সংকট

গত ৩ মাসে শ্রম বাজার ছেড়েছে ২৭ হাজার প্রবাসী শ্রমিক

কুয়েতে শ্রমিকদের দীর্ঘ লাইন, সবাই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে শ্রমিক সংকটের কারণে শ্রমিকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন, সবাই মাস্ক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুয়েত প্রতিনিধি:
কুয়েতের শ্রম বাজারে ধস নেমেছে দীর্ঘদিন থেকে। দেশটির কেন্দ্রীয় প্রশাসনের এক পরিসংখ্যাণে দেখানো হয়েছে, গত তিন মাসে ২৭২০০ প্রবাসী শ্রমিক শ্রম বাজার ছেড়েছেন।

দেশটির স্থানীয় গণমাধ্যম দৈনিক আল কাবাস’র প্রতিবেদনে বলা হয়, দেশটিতে গত ডিসেম্বরে শ্রম বাজারে বিদেশী শ্রমিকের সংখ্যা ছিলো ১৪ লাখ ৭৯ হাজার ৫৪৫ জন। এটি হ্রাস পেয়ে বর্তমানে শ্রম বাজারে, শ্রমিকের সংখ্যা রয়েছে ১৪ লাখ ৫২ হাজার ৩৪৪ জনে।

কুয়েতের শ্রম বাজারে বর্তমানে শীর্ষ স্থানে রয়েছে মিশরীয় শ্রমিকরা। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে ভারতীয় এবং বাংলাদেশি নাগরিকরা কুয়েতের শ্রম বাজার দখল করেছে।

বিষয়:কুয়েত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…