কুমিল্লা সিটি নির্বাচন: সাংসদ বাহারের উপরই আওয়ামী-বিএনপি প্রার্থীর জয় পরাজয়

কুমিল্লা সদরের সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের ভূমিকার উপরই নির্ভর করছে সিটি নির্বাচনে আওয়ামী লীগ -বিএনপি প্রার্থীর জয় পরাজয়। প্রধান দুই দলই মনে করছে তার হাত যার প্রতি প্রসারিত হবে তিনিই হবেন কুমিল্লার মেয়র।
তবে বাহাউদ্দিন বাহার বলছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়াই তার একমাত্র লক্ষ্য।
নির্বাচন একদম দোড়গোড়ায় এলেও কুমিল্লা স্থানীয় আওয়ামী লীগের চতুরমুখী কোন্দল এখনো অমিমাংসিত। নৌকার প্রার্থীর সঙ্গে সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের রাজনৈতিক কোন্দল না মিটলে নির্বাচনী ফল নিয়ে শংকায় আছে আওয়ামী লীগ। তবে নিজ দলের বাইরে অন্যকারো জন্য সংসদ সদস্য বাহার কাজ করবেন না বলে বিশ্বাস আওয়ামী লীগ প্রার্থীর।
এদিকে স্থানীয় আওয়ামী লীগের কোন্দল কাজে লাগাতে চান বিএনপি প্রার্থী। আর যাকে ঘিরে এত বির্তক, এত টানা হ্যাচড়া সেই বাহাউদ্দিন বাহার চান সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।
তবে নির্বাচনের পরিবেশ নিয়ে বেশ শঙ্কা প্রকাশ করেছেন প্রধান দুই দলের প্রার্থীই।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:
https://youtu.be/lEo_qeH0TZM





