এসএসসি’র পর এইচএসসি পরীক্ষায়ও কুমিল্লা শিক্ষা বোর্ড ভালো ফলাফল না করার কারণে একাধিক তদন্ত কমিটি গঠিত হয়েছে। মানবিক ও বাণিজ্য বিভাগে কেন এমন ফলাফল হলো তার বিশ্লেষণও শুরু হয়েছে। এই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে মন্ত্রণালয়কে কারণ জানাবে।
চলতি বছর এইচএসসি পরীক্ষায় ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে সারাদেশে পাশের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার কমেছে।
প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর অনুষ্ঠানে পাবলিক পরীক্ষায় সবচেয়ে কম পাশের জন্য উঠে আসে কুমিল্লা বোর্ডের নাম। কুমিল্লা শিক্ষা বোর্ড বলছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় ইংরেজি ও গণিতে বেশি সংখ্যক শিক্ষার্থী ফেল করার প্রভাব পড়েছে সারা দেশের গড় পাসের হারে।
বোর্ডের চেয়াম্যান প্রফেসর মোঃ আব্দুল খালেক বলেছেন, বেশির ভাগ শিক্ষার্থীই খারাপ করেছে মানবিক ও বাণিজ্য বিভাগে।
তাই ফলাফল বিশ্লেষণ করতে এরই মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রককে দায়িত্ব দেয়া হয়েছে। অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে এরই মধ্যে কাজও শুরু হয়েছে।
কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৯ শতাংশ হলেও শুধু বিজ্ঞান বিভাগে পাসের হার ৭২ দশমিক ৭১ শতাংশ।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







