শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয় ভবন, মালয়েশিয়া, শিক্ষা প্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয় ভবন, মালয়েশিয়া, একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান, আকাশে কিছু মেঘের মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও এ ইউনিট প্রধান ড. আবু তাহের। সোমবার সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলি আশরাফের সভাপতিত্বে তার বাসবভবনে বিভিন্ন ইউনিট (এ,বি,সি) প্রধানদের এক বৈঠকে এ সীদ্ধান্ত নেওয়া হয়।

পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ঠিক ১০ দিন আগে এ সিদ্ধান্ত নেয়া হলো। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও এ ইউনিট প্রধান ড. আবু তাহের এ চ্যানেল আই অনলাইন প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন।কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন, ভর্তির স্থগিতের প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

এদিকে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক মানববন্ধনে উপাচার্যের বিরুদ্ধে ভর্তি পরীক্ষা বানচালের অভিযোগ আনা হয়েছিল। এরই মাঝে ভর্তি পরীক্ষা স্থগিতের মতো এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানতে উপাচার্য  সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তা সম্ভব হয়নি।

বিষয়:কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…