শিক্ষা

কুবিতে স্নাতক ভর্তি আবেদনের সময় বাড়লো

কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয় ভবন, মালয়েশিয়া, শিক্ষা প্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয় ভবন, মালয়েশিয়া, একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান, আকাশে কিছু মেঘের মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখ ১৭ ও ১৮ নভেম্বরেই অনুষ্ঠিত হবে।

ভর্তি কমিটির সদস্যদের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষার কমিটির সদস্য সচিব মো. মজিবুর রহমান মজুমদার কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইউনিট ভিত্তিক পরীক্ষার তারিখ, সময়সূচী, স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট সকল তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে http://www.cou.ac.bd পাওয়া যাবে।

এছাড়া হেল্পলাইন ০১৫৫৭-৩৩০৩৮১ অথবা ০১৫৫৭-৩৩০৩৮২ নম্বরে ফোন করে যেকোন তথ্য জানা যাবে।

বিষয়:কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…