শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Students waiting in line at KUMILLAA University B Unit entrance. Channel i News - চ্যানেল আই নিউজ

Students gathered in queue at KUMILLAA University campus during B Unit admission test. Channel i News – চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চারটি ভবনের ৫৪ টি কক্ষে এ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয়ে সূত্রে জানা যায়, সমন্বিত ভর্তি পরীক্ষার কলা ও মানবিক অনুষদের অধীনে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসন পড়ে মোট ২ হাজার ৫০৫ শিক্ষার্থীর। আজকের পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিত ছিলেন ২ হাজার ৩৯১ জন শিক্ষার্থী। উপস্থিতি শতকরা ৯৫.৪৪ ভাগ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘সুষ্ঠুভাবে গুচ্ছের অধীনে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে নির্বিঘ্নে পরীক্ষা নিয়েছি।’

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় উপাচার্য, অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ‘বি’ ইউনিটের আহ্বায়ক ও কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, ভর্তি পরীক্ষার নিরাপত্তা ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

বিষয়:কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…