চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় স্ত্রীকে ‘হত্যা’র পর স্বামীর ‘আত্মহত্যা’

আবুল কাশেম হৃদয়আবুল কাশেম হৃদয়
৪:৪৬ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৯
কুমিল্লা, জনপদ
A A

কুমিল্লায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে জেলার মুরাদনগর উপজেলার নবগঠিত বাঙ্গরাবাজার থানার ব্রাহ্মণচাপিতলা গ্রামে এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হচ্ছেন- ব্রাহ্মণচাপিতলা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ফারুক মিয়া (৩৮) ও তার স্ত্রী রুজিনা আক্তার (৩২)।

এ দম্পতির সংসারে তিনটি কন্যা সন্তান আছে।  লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তিন কন্যাকে ঘুম পাড়িয়ে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছে ফারুক।

খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মো: জাহাঙ্গীর আলম ও বাঙ্গরা বাজার থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবদুল্লাহ আল মামুন।

Reneta

জানতে চাইলে এএসপি জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনাস্থলে এসে জানতে পেরেছি এ দম্পতির মাঝে প্রায়ই কলহ লেগে থাকতো।  সার্বিক বিবেচনায় মনে হচ্ছে- সেই কলহের কারণেই সন্তানরা ঘুমিয়ে পড়ার পর স্ত্রীকে হত্যা করে স্বামী। এরপর স্বামীও আত্মহত্যা করেন।  মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।  এ দম্পতির সন্তান, স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে আরো তথ্য সংগ্রহ করা হবে।’

পারিবারিক বিষয় নিয়ে ফারুক-রোজিনা দম্পতি প্রায়ই ঝগড়া করতো বলে জানিয়েছেন ফারুকের বড় ভাই সহিদ মিয়া।  তিনি বলেন, ‘চাকুরির সুবাধে ফারুক ঢাকায় থাকতো।  মাসে এক-দুবার বাড়ি আসতো, কিন্তু সোমবার রাতে কখন সে বাড়ি এসেছে তা আমরা টের পাইনি।  সকালে বাচ্চাদের কান্নাকাটি শুনে ঘরে গিয়ে তাদের লাশ দেখতে পাই।’

বাঙ্গরা বাজার থানার তদন্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, ‘লাশ দুটি উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্যে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সেসময় তিনি আরও জানান, ‘পোস্টমর্টেম রিপোর্ট এবং পুলিশি তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তবে, সুরতহাল রিপোর্ট দেখে ধারণা করা হচ্ছে-স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী আত্মহত্যা করে থাকতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আত্মহত্যাপুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT