কুমিল্লা

কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষে শিক্ষকসহ নিহত ৩

কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষে শিক্ষকসহ নিহত ৩

কুমিল্লায় একটি ট্রাকের সাথে তিনটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে স্কুল শিক্ষকসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই ওই বাসগুলোর যাত্রী বলে জানা গেছে।

নিহতদের একজন কুমিল্লা নগরীর বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদুর রহমান (৪৮)। তিনি সদর দক্ষিণ উপজেলার মধ্যম বিজয়পুর গ্রামের আবদুল মান্নানের ছেলে।

নিহত অন্য দু’জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারইয়াডালা গ্রামের মৃত ছলিম উল্লাহর ছেলে বাসের হেলপার রহিম উদ্দিন মানিক (৪২)।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের এস আই খাদেমুল বাহার জানান, বিকেল সাড়ে ৪টার দিকে হানিফ, শাপলা ও শান্তি পরিবহনের ৩টি বাস ঢাকা যাচ্ছিল। এসময় বিপরিতমুখী একটি ড্রাম ট্রাক ওই স্থান অতিক্রমকালে প্রথমে হানিফ পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা লাগে। পরে ওই বাসের পেছনে থাকা অপর দুটি বাসও ধাক্কা খেয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষে শিক্ষকসহ নিহত ৩খবর পেয়ে সদর দক্ষিণ থানা, ময়নামতি হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এসময় ঘটনাস্থল থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে এবং তিনজনের মরদেহ কুমেকের মর্গে রাখা হয়েছে।

বিষয়:বাস-ট্রাক সংঘর্ষ সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…