কুমিল্লা

কুমিল্লায় ধর্ম অবমাননার মামলায় ইকবালসহ চার আসামি ৫ দিনের রিমান্ডে

কুমিল্লায় ধর্ম অবমাননার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় ধর্ম অবমাননার মামলায় চার আসামির রিমান্ডের জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুমিল্লায় ধর্মীয় অবমানা ও সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগে গ্রেফতার ইকবাল হোসেনসহ চার আসামিকে আবারও আদালতে তোলা হয়েছে। শুক্রবার দুপুরে কুমিল্লা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক ফারহানা সুলতানার আদালতে তাদের উপস্থাপন করা হয়। সিআইডির পক্ষ থেকে আরও ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দ্বিতীয় দফায় ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক।

এর আগে গত শনিবার কুমিল্লা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পূজা মণ্ডপে কোরআন রেখে আসা ইকবাল হোসেন, ৯৯৯ এ কল করা ইকরাম হোসেন, দারোগা বাড়ি মাজারের দুই সহকারী খাদেমসহ চার আসামিকে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে কোতোয়ালি থানায় দায়েরকৃত ধর্মীয়য় অনুভুতিতে আঘাত হানার মামলা ও ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মানলার তদন্ত ভার পায় সিআইডি।

গত ১৩ অক্টোবর নানুয়া দীঘির পাড়ে পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত শনাক্ত ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এর আগেই পুলিশের কাছে গ্রেপ্তার ছিলো ৯৯৯ এ প্রথম কল করা ইকবাল হোসেন এবং দারোগাবাড়ী মাজারের খাদেম ফয়সাল ও হাফেজ হুমায়ুন কবীর।

বিষয়:ধর্ম অবমাননা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…