কুমিল্লা

কুমিল্লায় চলন্ত বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ২

চালকহীন বাসে আগুন, কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় চলন্ত বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে নিহত ২, ব্যাপক ধ্বংসস্তূপ ও ধোঁয়া।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুমিল্লার দাউদকান্দিতে চলন্ত বাসে আগুনে পুড়ে এক শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন ২২ জন।

আহতদের অনেকেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। ৪ জন পর্যবেক্ষণে রয়েছেন।

মতলব এক্সপ্রেসের বাসটি ঢাকা থেকে চাঁদপুরের মতলবে যাচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।

বাসটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। পুলিশ ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে শিশুসহ দু’জনের মরদেহ উদ্ধার করে। বাসযাত্রীর বর্ণনায় উঠে আসে ঘটনার ভয়াবহতা।

দগ্ধদের ১৯ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেয়া হয়।

দুর্ঘটনার পর কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ এবং দাউদকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিষয়:আগুন গ্যাস সিলিন্ডার চলন্ত বাস বিস্ফোরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…