ক্রিকেট

কুমিল্লার লিটন-ইমরুলে বিধ্বস্ত চট্টগ্রাম

দুই বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে, খেলায় জয় উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টানা তিন জয়ের পর প্রথম হারের স্বাদ। পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়াল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মোস্তাফিজুর রহমানের উইকেট-বৃষ্টির পর ইমরুল কায়েস ও লিটন দাসের অসাধারণ ব্যাটিংয়ে উড়ে গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। হেরেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। প্লে-অফে খেলার আশা অস্তগামী তারুণ্যনির্ভর দলটির।

বিপিএলে ঢাকা পর্বের দ্বিতীয় ধাপের শুরুতেই সুনিল নারিন ও মইন আলীকে একাদশে অন্তর্ভূক্ত করায় শক্তি বাড়ে কুমিল্লার। দলের বিদেশি তারকাদের তেমন কিছুই করতে হয়নি। স্থানীয় খেলোয়াড়দের দাপটে সহজ হয়ে যায় জয়ের পথ।

বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ১৪৪ রানের লক্ষ্য কোনো উইকেট না হারিয়েই টপকায় কুমিল্লা।

চট্টগ্রাম ইনিংসের মাঝপথে বৃষ্টি হানা দেয় মিরপুরে। ৬৪ মিনিট বন্ধ থাকে খেলা। বৃষ্টি থামার পর দুই ওভার কমে যায় ম্যাচের দৈর্ঘ্য।

শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃষ্টির আগে দারুণ ব্যাট করছিল চট্টগ্রাম। ১২.৫ ওভারে ২ উইকেটে ১০৭ রান তোলে দলটি। বৃষ্টি-বিরতির পর ঘটে ছন্দপতন। ১৮ ওভারে নেমে আসা ম্যাচে শেষ ৩১ বলে চ্যালেঞ্জার্স ব্যাটাররা তুলতে পারে মাত্র ৩১ রান।

মোস্তাফিজের উইকেট বৃষ্টিতে দেড়শর আগেই আটকে যায় চট্টগ্রাম। বিপিএলে প্রথমবার ৫ উইকেট নেন মোস্তাফিজ। ১৮ ওভারে চট্টগ্রাম ৮ উইকেটে ১৩৮ রান তোলে।

বিষয়:ইমরুল কুমিল্লা ভিক্টোরিয়ান্স চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বঙ্গবন্ধু বিপিএল-২০২২ মোস্তাফিজুর রহমান লিটন দাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…