চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লার অনুশীলনে তারার হাট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিদেশি সব ক্রিকেটার চলে এসেছেন। শনিবার সাতসকালে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে দেখা গেল নামী-দামি মুখ। স্টিভেন স্মিথ, শহিদ আফ্রিদি, এভিন লুইস, শোয়েব মালিক। হেভিওয়েট দল কুমিল্লা ভিক্টোরিয়ানসে দেশি তারকা তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি।

শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী ম্যাচ শুরুর আগেই অনুশীলন শেষ করে একাডেমি মাঠ ছাড়ে কুমিল্লা। রোববার দুপুরে তাদের প্রতিপক্ষ ডেভিড ওয়ার্নারের সিলেট সিক্সার্স।

প্রথম ম্যাচে নামার আগে কুমিল্লার প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ইমরুল কায়েস। নিজেদের দল, স্মিথ-আফ্রিদির মতো তারকার সঙ্গে খেলতে পারার রোমাঞ্চ ও বিপিএলের ভালো-মন্দ নিয়ে কথা বলেন এ ওপেনার।

দল নিয়ে কতটা সন্তুষ্ট?
দেশি-বিদেশি মিলে এ বছর আমাদের টিম নিয়ে আমি খুশি। প্রত্যেকটা পজিশনে ভালো খেলোয়াড় আছে। বিদেশি সবাই চলে এসেছে। সবাই মিলে আমরা আজ অনুশীলন করলাম। আমার কাছে মনে হচ্ছে এ বছর আমাদের দল বেশ ভারসাম্যপূর্ণ।

স্মিথ এসেছে প্রথমবার বিপিএল খেলতে। কতটা মানিয়ে নিতে পারবে দলের সঙ্গে?
ও(স্মিথ) আসলে গতকাল এসেছে। আমাদের সঙ্গে এমন আচরণ করছে তাতে মনে হচ্ছে অনেক আগে থেকে পরিচয় আছে এবং যেরকম ব্যবহার দেখাচ্ছে মনে হয় না কোনো সমস্যা হবে। সে একজন পেশাদার ক্রিকেটার, আমার কাছে মনে হয় সব ভালভাবে মানিয়ে নিতে পারবে। আমরা তাকে সহযোগিতা করবো, যতটুকু করলে আমাদের টিমের জন্য ভালো হয়।

আপনাদের প্রথম ম্যাচ আগামীকাল। কেমন শুরু চান?
শুরুটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। প্রতিপক্ষ দলে কে আছে সেটা টিম মিটিংয়ে পরিকল্পনা করা হবে। ঘরোয়ায় যারা খেলি সবাই নিজেদের চিনি। বিদেশি যারা আছেন তাদের খেলা কম-বেশি দেখি আমরা। কোচ-ক্যাপ্টেন মিলে আজই ম্যাচ নিয়ে পরিকল্পনা করবে।

Reneta

বিপিএলে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে খেলা, ড্রেসিংরুম শেয়ার করা কতটা সহায়ক হয়?
বিপিএল আসার পর থেকে আমাদের সাদা বলের ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে এবং আমাদের খেলা অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন ১৪০-১৪৫ কিমি গতির বল সহজেই সামলাতে পারে সবাই। যেটা আগে ছিল না। তাদের সাথে প্র্যাকটিস করা পরবর্তী ধাপ, অর্থাৎ জাতীয় দলে খেলা সহজ হয়ে যায়। বিপিএল অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় প্ল্যাটফর্ম।

স্মিথের সঙ্গে একই টিমে খেলবেন ভেবেছিলেন কখনও?
না, আসলে অনেক খেলোয়াড়ের সাথেই তো খেলার অভিজ্ঞতা নেই। কিন্তু খেলে ফেলা হয়। ক্রিকেট জীবনে এটা হতেই পারে। শহিদ আফ্রিদির সঙ্গেও আগে কখনও খেলিনি। কিন্তু এবার খেলবো, ক্রিকেটে এমন হতেই পারে।

বিপিএলে এক হাজার রান করা ক্রিকেটারদের তালিকায় আপনি আছেন, এবার লক্ষ্য কী?
টিম যেভাবে চায়, চাহিদা অনুযায়ী খেলা। টিম যখন যেভাবে চায়, এটাই আমার লক্ষ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা ভিক্টোরিয়ান্সবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT