চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কুমারী’র পরিবর্তে ‘অবিবাহিতা’ শব্দটি যুক্ত করার নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

মুসলিম বিবাহ ও তালাক আইন অনুযায়ী বিয়ে রেজিস্ট্রেশনের ফরমের (নিকাহনামার) কলাম পাঁচ এ থাকা কনের বেলায় ‘কুমারী’ শব্দটি বাদ দিয়ে ‘অবিবাহিতা’ শব্দটি যোগ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সেই সঙ্গে বিয়ে রেজিস্ট্রেশন ফরমের ৪ নং কলামে ‘ক’ দফা যুক্ত করে ছেলেদের বেলায় (বর্তমানে নেই) ‘বিবাহিত’, ‘বিপত্নীক’ ও ‘তালাকপ্রাপ্ত’ কিনা সে অপশন সংযোজন করতে বলা হয়েছে।

এসংক্রান্ত রিটের শুনানি নিয়ে জারি করা রুল নিষ্পত্তি করে রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চ এই রায় দেন।

আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও আইনুন্নাহার সিদ্দিকা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘কাবিননামার কলাম ৫-এ থাকা কনের ব্যাপারে ‘কুমারী’, ‘বিধবা’ বা ‘তালাকপ্রাপ্ত’ কিনা উল্লেখ করতে হয়। তাই এক্ষেত্রে আমাদের আপত্তিটা ছিল ‘কুমারী’ শব্দটা নিয়ে। তাই এই শব্দটি চালেঞ্জ করে এই রিটটি করা হয়। আজ কোর্ট রায় দিয়ে বলেছেন, ‘কুমারী’ শব্দটা বাদ দিতে হবে।’

সেই সঙ্গে আদালত বিয়ে রেজিস্ট্রেশন ফর্মে একটি কলাম যোগ করতে বলেছেন, ‘যেখানে লিখতে হবে বর ‘বিবাহিত’, ‘তালাকপ্রাপ্ত’ কিংবা ‘বিপত্মীক’ কিনা।’

Reneta

এই আইনজীবী আরো বলেন, ‘বিয়ের এই ফরমটা পাকিস্তান আমলে হয়েছিল। বাংলাদেশ হওয়ার পর ফরমে শুধুমাত্র পাকিস্তানের জায়গায় বাংলাদেশ বসানো হয়েছে। বিয়ের ফরমে মেয়ে কুমারী থাকল কি থাকল না সেটা থাকা খুবই অসম্মানজনক।’

এর আগে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, নারীপক্ষ এবং বাংলাদেশ মহিলা পরিষদ ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর এ বিষয়টি নিয়ে একটি রিট আবেদন করে। সে রিট আবেদনে বলা হয়, রেজিস্ট্রেশন ফরমে (নিকাহনামায়) শুধু কনের বৈবাহিক অবস্থা ও তথ্য সন্নিবেশিত করার জন্য অনুচ্ছেদ রয়েছে। তবে বরের বৈবাহিক অবস্থা-সম্পর্কিত কোনো কলাম নেই। সংবিধানের ২৭, ২৮, ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী বিষয়টি বৈষম্যমূলক এবং সংবিধান পরিপন্থী।

এরপর রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রেজিস্ট্রেশন ফরমের (নিকাহনামা) পাঁচ নম্বর কলাম কেন বৈষম্যমূলক ও বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেন। রুলে ‘কুমারী’ শব্দটি বিলোপ করে ফরমটি সংশোধন করা এবং বর সম্পর্কিত কোনো ক্রমিক ফরমে কেন উল্লেখ করা হবে না, তাও জানতে চাওয়া হয়।

অবশেষে হাইকোর্ট রুল নিষ্পত্তি করে রোববার রায় দিলেন হাইকোর্ট।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT