কুবির নতুন উপাচার্য অধ্যাপক আবদুল মঈন

কুবির নতুন উপাচার্য অধ্যাপক আবদুল মঈন এর ছবি, তিনি একটি কালো প্যাটার্নযুক্ত পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৭ম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।
তিনি আগামী ৩১ জানুয়ারি বা যোগদানের তারিখ হতে পরবর্তী ৪ বছর দায়িত্ব পালন করবেন।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা অনুসারে ড. এ. এফ. এম. আবদুল মঈন, অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর পদে শর্ত সাপেক্ষে নিয়োগ দেওয়া হলো।
অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন এর আগে ফেডারেশন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ায় প্রভাষক পদে শিক্ষকতা করেছেন।






