চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুতুবদিয়া দ্বীপের অসহায় মানুষের পাশে মানবিক পুলিশের দল

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:৫৮ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

করোনভাইরাস সংকট ও লকডাউনের কারণে কক্সবাজারের বিচ্ছিন্ন দ্বীপ কুতুবদিয়ার সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। অসহায়, দারিদ্র, কর্মহীন দিনমজুর, নিম্নবিত্ত মধ্যবিত্ত, জেলে, ও প্রবাসীদের পরিবারগুলোর মাঝে দিনে-রাতে খাবার পৌঁছে দিচ্ছেন স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি মানবিক দল।

এলাকার আইনশৃংখলা রক্ষার পাশাপাশি এ কঠিন সময়ে মানুষের পাশে দাড়ানো পুলিশ কমর্কর্তার মানবিকতাকে স্বাগত জানিয়েছে সাধারন মানুষ।

কক্সবাজার জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় কুতুবদিয়া থানার ওসি’র নেতৃত্বে অসহায় দিনমজুর শ্রেণির মানুষের ঘরে ঘরে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী (চাল, ডাল, আটা, আলু, পেয়াজ, সাবান ও তেলসহ) তুলে দিচ্ছন। আর এ কাজটি করছে থানা পুলিশের একটি মানবিক দল।

ওসি মো. দিদারুল ফেরদৌস বলেন: শুরুতেই উপজেলা গেইট, হাসপাতাল গেইট ও কলেজ গেইটে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে জীবাণুনাশক স্প্রে ও মাস্ক বিতরণ করি। পাশাপাশি সতর্কবার্তা লিফলেট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের নজরদারী, হাটবাজার নিয়ন্ত্রণ, দোকানে জনসমাগম দূরত্ব ও শৃংখলা বজায় রাখতে কাজ করি।

তিনি বলেন: এই কার্যক্রমই আমাদের শেষ না, ধারাবাহিক ভাবে এই কার্যক্রম চলতে থাকবে। আপনারা বাড়িতে থাকুন, সরকারের নির্দেশ পালন করুন। খাবার শেষ হয়ে গেলে আবারো আমরা আপনাদেরকে খাবার দিয়ে যাবো। আমরা জনসমাগম করে ত্রাণ বিতরণ করছি না। অসহায় মানুষের দ্বারে গিয়ে তাদের হাতে ত্রাণ তুলে দিচ্ছি।

এছাড়াও মানবিকতায় এগিয়ে থাকা কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার ওসি’র দুই মাসের বেতন ও সংশ্লিষ্ট থানায় কর্মরত পুলিশ সদস্যদের মাসিক বেতনের তিন দিনের সমূদয় অর্থ এবং স্থানীয় স্বচ্ছল ব্যক্তিদের অনুদানে ফান্ড গঠন করে এলাকার রিক্সা শ্রমিক, টেম্পু শ্রমিকদের ত্রাণ দেয়াও অব্যাহত রাখেন।

Reneta

করোনার কারণে বেকার হয়ে পড়া ধুরং বাজারের চায়ের দোকানের কর্মচারী শফিউল আলম বলেন: ওসি’র দেওয়া চাল ডাল দিয়ে পরিবারের খাবার চলছে গত এক সপ্তাহ ধরে।

বড়ঘোপ এলাকার ইজি বাইক চালক রহিম উল্লাহ বলেন: করোনার কারণে আমার গাড়ি চালানো বন্ধ, বেকার বসে আছি। এসময় পুলিশের কাছ থেকে পাওয়া ত্রাণ দিয়ে কোনো রকমে সংসার চালাচ্ছি।

এর আগে স্থানীয় সংসদ সদস্য ও কুতুবদিয়া থানা পুলিশের উদ্যোগে উপজেলার ধুরং বাজারের আশপাশে, লেমশিখালি, উত্তরধুরং আকবর বলী ঘাট, হামজাখালী, বিদ্যুৎ মার্কেট, জেলে পাড়া, হিন্দুপাড়া, মলমচর, বাজার মোড়, বড়ঘোপ মগডেইল-আলী আকবর ডেইল, মাহিন্দ্রা হিউম্যান হুইলার গাড়ি চালক হেলপার, জীপ গাড়ির ড্রাইভার হেলপার, আত্মসমর্পনকারী ১৪ জলদস্যু পরিবারসহ দেড় হাজারেরও অধিক পরিবারকে ত্রাণ বিতরণ করেন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ফেরদৌস বলেন: অনেক প্রবাসীরা ফোন দিয়ে তাদের পরিবারের খোঁজ নিতে বলেন, ওইসব পরিবারে রাতের বেলায় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। আবার অনেক মধ্যবিত্ত পরিবারের লোকজন হটলাইনে ফোন করে সাহায্য প্রার্থনা করেন, তাদের নাম-ঠিকানা গোপন রেখে কেউ যাতে না দেখে সেভাবে তাদের বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছে আমার মানবিক পুলিশ টিমের সদস্যরা। যতদিন এই সঙ্কট থাকবে আমাদের পুলিশ সুপারের নির্দেশনায় ততদিন এসব মানুষগুলোকে সাধ্যমতো সহায়তা দিয়ে যাব।

তিনি বলেন: দ্বীপের কেউ আর্থিক সংকট কিংবা অনাহারে থাকলে পুলিশের এ হটলাইন ০১৮৪৩-৩৩৩১৪৪, ০১৭৭৭-৮১০০৪৬ ফোন দেয়ার আহবান জানাচ্ছি।

পুলিশের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসত্রাণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফর্মুলা ওয়ান কিংবদন্তি স্টার্লিং মস মারা গেছেন

পরবর্তী

করোনাভাইরাস: স্বজনরা হাসপাতাল চত্বরে ফেলে রাখায় এক ব্যক্তির মৃত্যু

পরবর্তী

করোনাভাইরাস: স্বজনরা হাসপাতাল চত্বরে ফেলে রাখায় এক ব্যক্তির মৃত্যু

রজনীকান্তের ছবির অনুপ্রেরণায় 'অ্যাভেঞ্জারস'-এর ক্লাইম্যাক্স!

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT