চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রজনীকান্তের ছবির অনুপ্রেরণায় ‘অ্যাভেঞ্জারস’-এর ক্লাইম্যাক্স!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২০
বিনোদন
A A

রজনীকান্তের ‘রোবট’ দেখেই ‘অ্যাভেঞ্জারস: এজ অব আলট্রন’-এর ক্লাইম্যাক্স এর অনুপ্রেরণা পেয়েছিলেন বিখ্যাত নির্মাতা জো রুশো। ২০১৯ সালে ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ এর প্রচারণা চালাতে এসে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছিলেন তিনি।

সাংবাদিকদের জো রুশো বলেছিলেন, ‘অ্যাভেঞ্জারস: এজ অব আলট্রন’ এর ক্লাইম্যাক্স দৃশ্যটি ‘রোবট’ সিনেমার অনুপ্রেরণায় তৈরি করা হয়েছে। ‘রোবট’-এ দেখা গেছে সব রোবট এক হয়ে সাপে রূপ নেয়। আর ‘অ্যাভেঞ্জারস: এজ অব আলট্রন’-এ সব আলট্রন এক হয়ে বড় এক আলট্রনে রূপান্তরিত হয়। আভেঞ্জারদের এই আলট্রনের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। এই বিষয়টি ‘রোবট’ থেকে সরাসরি নেয়া হয়েছে।’

রুশো সালমান খানের অ্যাকশনের প্রশংসাও করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি অ্যাকশন সিনেমার নির্মাতা। ‘দাবাং’ দেখেছিলাম কয়েক বছর আগে। এখনও ‘দাবাং টু’ দেখিনি। আমার কাছে ক্যামেরার কাজ ভালো লেগেছে। এনার্জিও দারুণ ছিল।’

২০১০ সালের ব্লক-ব্লাস্টার ‘রোবট’। তামিল, হিন্দি এবং তেলেগু ভাষায় মুক্তি পাওয়া এই ছবি দেখানো হয়েছে বিশ্বজুড়ে দুই হাজারেরও বেশি হলে। তামিল সুপারস্টার রজনীকান্ত রোবটের ভূমিকায় সন্ত্রাসীদের দমন করছেন। তার বিপরীতে দেখা গেছে ঐশ্বরিয়া রাইকে।

২০১৫ সালে মুক্তি পেয়েছে ‘অ্যাভেঞ্জারস: এজ অব আলট্রন’। ছবিতে অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভানস, ক্রিস হেমসওর্থ, স্কারলেট জোহানসন, স্যামুয়েল এল জ্যাকসন, মার্ক র্যাফেলো, জেরেমি রেনার, এলিজাবেথ অলসন, কোবি স্মুলডার্স ও অ্যারন টেইলর জনসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জো রুশোরজনীকান্তরোবটলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: স্বজনরা হাসপাতাল চত্বরে ফেলে রাখায় এক ব্যক্তির মৃত্যু

পরবর্তী

দূতাবাসে আটক থাকাকালীন দুই সন্তানের পিতা হয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ

পরবর্তী

দূতাবাসে আটক থাকাকালীন দুই সন্তানের পিতা হয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ

করোনাভাইরাস: মুম্বাইয়ের তাজ হোটেলের ছয় কর্মী আক্রান্ত

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT