জনপদ

করোনাভাইরাস: স্বজনরা হাসপাতাল চত্বরে ফেলে রাখায় এক ব্যক্তির মৃত্যু

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রোগী ও দর্শনার্থীদের ভিড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রোগী ও দর্শনার্থীদের ভিড়, হাসপাতালের প্রবেশদ্বারে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে স্বজনদের অবহেলায় জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ওই ব্যক্তির নাম নরোত্তম সরকার (৫৫)। তিনি মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে বাসিন্দা।

জানা যায়, চিকিৎসার উদ্দেশে শুক্রবার সন্ধ্যায় তিনি মোহনগঞ্জ সদরের আল মুবিন রোড (দত্তপাড়া) এলাকায় তার ভাগ্নের বাসায় আসেন। নরোত্তমকে গতকাল সকাল সাড়ে নয়টায় জরুরী বিভাগে আসেন ভাগ্নে বউ মিতু রানী।

এসময় চিকিৎসকরা তার উপসর্গ দেখে তিনি করোনায় আক্রান্ত হতে পারেন বলে সন্দেহ করেন। এজন্য চিকিৎসকরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে তাকে অক্সিজেন দেন এবং নেবুলাইজড করে বাসায় নিয়ে যেতে বলেন।

হাসপাতাল চত্বরে এক ব্যক্তির মৃত্যু, স্বজনরা শোকাহত. Channel i News - চ্যানেল আই নিউজ কিন্তু মিতু রানী করোনার ভয়ে ওই রোগীকে বাসায় না নিয়ে হাসপাতালের মাঠে রেখে চলে যান। সারাদিন অসুস্থ শরীর নিয়ে মাঠে অবস্থানের পর বিকেলে তিনি মারা যান।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুবীর সরকার বলেন, ওই রোগী মারা যাওয়ার পর উপস্থিত লোকজন বিষয়টি আমাদের অবগত করেন। আমরা তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া যাবে।

বিষয়:করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…