চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুতুপালং বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় তিনজন নিহত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
২:৫৪ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানের ভিতরে ঘুমন্ত অবস্থায় তিনজন নিহত এবং আহত হয়েছে কয়েকজন। এসময় পুড়ে গেছে বেশ কিছু দোকান ও অন্যান্য স্থাপনা।

তবে প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

শুক্রবার ভোর রাত আড়াইটায় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং বাজারে আগুন লাগার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার ইমদাদুল হক।

নিহত ও আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। আগুনের সূত্রপাতের কারণও নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ইমদাদুল বলেন, ভোর রাত আড়াইটায় উখিয়ার শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে মার্কেটের একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। পরে খবরটি স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে অবহিত করে। খবর পেয়ে সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।  ভোর সোয়া ৫ টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এর আগে ভস্মিভূত হয়েছে বেশ কিছু দোকানপাট ও অন্যান্য স্থাপনা। এসময় ঘটনাস্থলে আগুন পুড়ে ৩ জন নিহত এবং আহত হয়েছে কয়েকজন। আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় বিভিন্ন হাসপাতাল এবং উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডকক্সবাজাররোহিঙ্গা শিবির
শেয়ারTweetPin

সর্বশেষ

পরিষ্কার পরিচ্ছন্নতার খোঁজ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ১, ২০২৬

নতুন বন্দোবস্তের প্রতিশ্রুতি, পুরোনো দুর্নীতির বাস্তবতা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিজিটাল অপরাধ দমনে সাইবার সুরক্ষা আইনের সংশোধন জরুরি

আগস্ট ১, ২০২৬

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ২৪ লাখের বেশি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভাতা-অনুদান বাড়াল সরকার

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT