চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিয়ারাকে বিয়ে প্রসঙ্গে যা বললেন সিদ্ধার্থ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

শিগগির বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের অন্যতম চর্চিত জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। গেল কদিন থেকে এমন খবরেই চাউর হয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে।

যার প্রেক্ষিতে সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হয় সিদ্ধার্থ মালহোত্রাকে।এসময় প্রশ্নের উত্তরে এই অভিনেতা বলেন, ‘আমি জানি না। আমি কোনো জ্যোতিষী বা এ ধরনের কিছু নই। আমি জানি না। যখন এমন কিছু ঘটবে সবাইকে জানাবো।’

শুধু তাই নয়, কবে নাগাদ বিয়ের পিঁড়িতে বসবেন? সেটি জানতে চাইলেও সিদ্ধার্থ বলেন, ‘আমি জানি না। কোনো নির্দিষ্ট সময় নেই। সঠিক সময়েই সবকিছু হবে। আগেও না পরেও না।’

মূলত ২০১৯ সালে কারিনা কাপুরের আত্মীয় আরমান জৈনের বিয়ের অনুষ্ঠানে দুজনের একসঙ্গে নাচই তাদের প্রেমের জল্পনার সূত্রপাত ঘটিয়েছিল। যদিও এরপরও বেশ অনেকবারই একসঙ্গে পাপারাজ্জির ক‍্যামেরা বন্দি হয়েছেন কিয়ারা-সিদ্ধার্থ।

সিদ্ধার্থ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শেরশাহ’। সিনেমাটি মুক্তির পর থেকে দর্শক-সমালোচকদের প্রশংসায় ভাসছেন এই অভিনেতা। কারগিল যুদ্ধের নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনী নিয়ে তৈরি হয়েছে ‘শেরশাহ’। এতে বিক্রম বাত্রার পরিশ্রম, বীরত্ব, সাহস এবং দেশপ্রেমের গল্পই ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমাটিতে সিদ্ধার্থের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিয়ারাকিয়ারা আদভানিবিয়েসিদ্ধার্থ মালহোত্রা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সঞ্চয়পত্রের সুদ হার কমায় অসন্তুষ্ট মানুষ 

পরবর্তী

সারাদেশে ফাইজার ভ্যাকসিন পরিচালনা চালু করতে সহায়তা করছে ইউএসএআইডি

পরবর্তী

সারাদেশে ফাইজার ভ্যাকসিন পরিচালনা চালু করতে সহায়তা করছে ইউএসএআইডি

বঙ্গবন্ধুর খুনী রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র ফেরত দিবে বলে আশা করছি: পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT