অর্থনীতি

আবারও ঋণ পরিশোধে ছাড়, নতুন প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে সাইনবোর্ড, ব্যাংকের নাম ও লোগো স্পষ্ট।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনার সংক্রামণ বাড়ায় চলমান অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখতে আবারও ঋণ পরিশোধে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে আপাতত ঋণের কিস্তির একটা অংশ শোধ করলেই খেলাপি হিসেবে চিহ্নিত হবেন না ঋণ গ্রহিতারা। অর্থাৎ ২০ শতাংশ ঋণ পরিশোধ করলেই গ্রাহক খেলাপি হবেন না।

রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ ‘ঋণ শ্রেণিকরণ’ শিরোনামে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে বলা হয়েছিল, চলমান, তলবি এবং মেয়াদি প্রকৃতির ঋণ-বিনিয়ােগ পরিশােধ বা সমন্বয়ের ক্ষেত্রে চলতি বছরের মার্চ মাসের কিস্তি ৩০ জুনের মধ্যে পরিশােধ বা সমন্বয় করলে ওই ঋণ বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে না।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, চলতি বছরের জুন মাসের ঋণের কিস্তির ন্যূনতম ২০ শতাংশ ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এ বছর ৩১ আগস্টের মধ্যে পরিশোধ করলে ওই সময়ে ঋণ বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে না। অর্থাৎ ঋণের কিস্তি জুনে ১০০ টাকা হলে ২০ টাকা পরিশোধ করলেই নিয়মিত গ্রাহক হয়ে যাবে।

জুন মাসের কিস্তির বকেয়া টাকা সর্বশেষ কিস্তির সাথে দিতে হবে।

এছাড়া অন্যান্য কিস্তি যথাসময়ে পরিশােধ করতে হবে।

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিষয়:ঋণের কিস্তি খেলাপি ঋণ গ্রাহক বাংলাদেশ ব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…