অন্যান্য

কিশোর হত্যায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত

কিশোর হত্যায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত

রাজধানীর হাজারীবাগে কিশোর রাজা হত্যার ঘটনায় গ্রেফতার সাগর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। অন্য দু’জন আসামী মনির ও সুজনকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

গত রাতে রাজা হত্যার মূল হোতা হাজারীবাগ থানা ছাত্রলীগ সভাপতি আরজু র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। মঙ্গলবার ভোরে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার সকালে মোবাইল চুরির অভিযোগে কিশোর রাজাকে হাজারীবাগের বাসা থেকে আরজুর বাসায় ডেকে নিয়ে পেটানো হয়। সন্ধ্যায় মৃত্যু হয় ১৬ বছর বয়সী রাজার। পরে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে পুলিশ। রাজা হত্যা ঘটনায় দায়ের করা মামলার এক নম্বর আসামী ছিলো আরজু।

এলাকাবাসীর তথ্যমতে, গতকাল সোমবার আরজুর বাসায় কিশোর রাজাকে বাঁশ দিয়ে পেটানো হয়। পরে রাজাকে ফেলে যাওয়া হয় তার বাসার সামনে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় মৃত্যু হয় রাজার।

বিষয়:কিশোর হত্যা ছাত্রলীগ নেতা আরজু র‌্যাব শিশু হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…