চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কিলার’ মিলারে অস্ট্রেলিয়ার হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া।

কিংসমিডে অনুষ্ঠিত ম্যাচে অজিদের বিপক্ষে প্রোটিয়া জয় এনে দিয়েছেন ‘কিলার’ খ্যাত বাঁ হাতি ব্যাটসম্যান ডেভিড মিলার।

টস জিতে প্রথম ব্যাট করে ৯ উইকেটে ১৫৭ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৪ বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় সাউথ আফ্রিকা।

দেড়শ অধিক টার্গেট তাড়া করতে নেমে প্রথম বলেই এবি ডি’ভিলিয়ার্সের উইকেট হারায় সাউথ আফ্রিকা। পাঁচ বছরের বেশি সময় পর শূন্য রানে আউট হন এবি। টি-২০তে প্রোটিয়া এই ব্যাটসম্যান সর্বশেষ হিসাবের খাতা খোলার আগে আউট হয়েছিলেন ২০১০ সালে।

প্রথম চার ব্যাটসম্যানেরর মধ্য অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস ছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। ২৬ বলে প্লেসি করেন ৪০ রান। ৭২ রানে ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকা প্রোটিয়াদের শেষরক্ষা করেন মিলার। তার ক্যারিয়ার সেরা টি-২০ ইনিংসে ভর করে জয় তুলে নেয় সাউথ আফ্রিকা।

ক্যারিয়ারের ৪১তম টি-২০ ম্যাচে প্রথম অর্ধশতক পান মিলার। শেষ পর্যন্ত ৫৩ রানে অপরাজিত থেকে দল জিতিয়ে মাঠ ছাড়েন। তার ৩৫ বলের ইনিংসে ছিল তিনটি ছক্কা ও সমান সংখ্যক চারের মার।

Reneta

অজিদের হয়ে নাথান কাটলার নেইল ৩টি উইকেট নেন।

এরআগে প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৬৯ রান তুলে অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের ঝড়ো ব্যাটিংয়ে দারুণ সূচনা পায় অজিরা। ১৮ বলে ৪০ রান করে ইমরান তাহিরের শিকার হন ফিঞ্চ। ক্যারিয়ারে প্রথমবারের মতো তিন নম্বরে নামা ওয়ার্নার করেন ১১ বলে ২০ রান।

শুরুর সূচনা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি অস্ট্রেলিয়া। শেষ ১৪ ওভারে তারা ৮৮ রান তোলে ৮ উইকেট হারিয়ে। অজিদের হয়ে ২৫ বলে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মিচেল মার্শ।

২১ রান খরচায় ৩ উইকেট নেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। এছাড়া ডেভিড ভিসে ও কাগিসো রাবাদা প্রত্যেকে ২টি করে উইকেট নেন।

অনুমিতভাবেই ম্যাচসেরা হয়েছেন ডেভিড মিলার। দুদলের দ্বিতীয় টি-২০ হবে আগামী রোববার জোহান্সবার্গে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধর্ষককে নগ্ন করে গ্রাম ঘুরালো জনতা

পরবর্তী

‘কিলার’ মিলারে অস্ট্রেলিয়ার হার

পরবর্তী

প্রধানমন্ত্রীকে হটাতে একজোট মালয়েশিয়ার বিরোধীরা

প্রধানমন্ত্রীকে হটাতে একজোট মালয়েশিয়ার বিরোধীরা

সর্বশেষ

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT