চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ওভারের নাটকে ওয়ার্নারের হাত থেকে জয় কাড়ল প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

মঞ্চটা তিনি তৈরি করে ফেলেছিলেন প্রায়। যে দেশে ক্যারিয়ারে কলঙ্কের অমোচনীয় দাগ লেগেছিল, সেই সাউথ আফ্রিকার বিপক্ষে নায়ক হয়ে ওঠার দারুণ এক সুযোগ হাতছানি দিয়ে ডাকছিল ডেভিড ওয়ার্নারকে। ঠিক পথে ছিলেন তিনিও। তালগোল পাকালেন বাকি সতীর্থরা। যাদের ব্যর্থতা নিজের কাঁধে তুলেও বাঁহাতি অস্ট্রেলিয়ান দেখলেন তাকে দর্শক বানিয়ে শেষ ওভারে ম্যাচটা কেড়ে নিয়ে গেল সাউথ আফ্রিকা!

জোহানেসবার্গে নিজেদের টি-টুয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন ৮৯ রানে অলআউট হওয়া সাউথ আফ্রিকা পোর্ট এলিজাবেথে সর্বসাকুল্যে তুলেছিল ৪ উইকেটে ১৫৮ রান। খুব বেশি নয়। অস্ট্রেলিয়াও এগোচ্ছিল সেভাবেই। ৩ উইকেটে ৯৩ বলে ১২৪ করা দলটা হঠাতই হারায় পথ। ওয়ার্নার উইকেটে থাকার পরও শেষ ১২ বলে ২০ তুলতে না পেরে অজিরা ম্যাচ হেরে গেছে ১২ রানে। সিরিজে ১-১’এ সমতা ফেরায় যত উত্তেজনা জমা হয়ে গেল কেপ টাউনে শেষ ম্যাচের জন্য।

যদিও ম্যাচ জেতা গেছে, তবে যেভাবে শুরু করেছিলেন কুইন্টন ডি কক, তাতে সাউথ আফ্রিকার সংগ্রহটা আরও বড় না হওয়ার দায়টা বাকি ব্যাটসম্যানদের। ৩৮ বলের মধ্যেই দলের রান পেরোয় ৬০। যেখানে ডি ককের উদ্বোধনী সঙ্গী রেজা হেন্ড্রিক্সের রান ১৭ বলে ১৪!

হেন্ড্রিক্সকে ফিরিয়ে জুটি ভেঙেছেন পেসার কেন রিচার্ডসন। একাদশ ওভারে ১৫ করে ফিরে যান সবচেয়ে অভিজ্ঞ ফ্যাফ ডু প্লেসিসও। ডি কক তখন পর্যন্ত উইকেটে থাকায় বড় রানের পথেই এগোচ্ছিল স্বাগতিকরা।

১৫তম ওভারে এসে ডি কককে ফিরিয়ে প্রোটিয়াদের রান বন্যায় লাগাম দেন অ্যাডাম জাম্পা। ৩৪ বলে ফিফটি তোলা প্রোটিয়া অধিনায়ক মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ৪৭ বলে ৫ চারের সঙ্গে ৪ ছক্কায় ৭০ করে। তার ফেরার পর রসি ফন ডার ডুসেনের ৩৭ রান প্রোটিয়াদের দ্বিতীয় সর্বোচ্চ।

ডি ককের ইনিংসের জবাব তার মতো করেই দিচ্ছিলেন ডেভিড ওয়ার্নার। অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে ৪৮, সাউথ আফ্রিকায় কলঙ্কের সঙ্গী স্টিভেন স্মিথের সঙ্গে ৫০ রানের জুটিগুলোতে হেসেখেলেই জয় পাওয়ার কথা অজিদের। এমনকি ১২৪ রানের মাথায় অ্যালেক্স ক্যারি যখন লুনগি এনগিডির বলে ১৪ রানে বোল্ড হলেন, তখনও হারের চিন্তা হয়ত মাথায় আসেনি দলটির, কারণ উইকেটে যে ওয়ার্নার আছেন।

Reneta

৩৮ বলে ফিফটি করা ওয়ার্নার হয়তো ম্যাচটা জেতাতে পারতেন, যদি অন্যপ্রান্তের সতীর্থরা একটু স্ট্রাইকে যাওয়ার সুযোগ দিতেন তাকে। ১৮ বলে ২৫ রান যখন দরকার, এনগিডির করা ১৮তম ওভারে মাত্র ৫ রান নিতে পেরেছে অস্ট্রেলিয়া। দলের প্রয়োজনে ১৩ বলে ১১ রান করে মিচেল মার্শ নষ্ট করে গেছেন গুরুত্বপূর্ণ দুটি বল। সবচেয়ে বড় ক্ষতিটা করেছেন সেই ওভারে পঞ্চম বলে আউট হয়ে শেষ বলে ম্যাথু ওয়েডের হাতে স্ট্রাইক তুলে দিয়ে। শেষ বলে একরান নিয়ে ওয়ার্নারকে পরের ওভারে খেলার সুযোগটা আটকে দিলেন বাঁহাতি ওয়েড। জয়ের জন্য অজিদের দরকার ১২ বলে ২০।

১৯তম ওভার করতে এলেন কাগিসো রাবাদা। তার প্রথম বলেই ক্যাচ দিলেন ওয়েড। এরপর এলেন অ্যাস্টন অ্যাগার। প্রথম বল নষ্ট করে ওয়ার্নারকে স্ট্রাইক দিলেন বটে, তখন কাঁধে চেপে গেছে ১০ বলে ১৯ রানের চাপ। সেই চাপ আর সামলাতে পারেননি ওয়ার্নার বা অ্যাগার কেউই, রাবাদার করা ওই ওভারে এলো মাত্র ৩ রান।

আনরিচ নর্তের করা শেষ ওভারের প্রথম বলে স্ট্রাইক পেলেও মাত্র এক রান নিয়ে প্রান্ত বদল করে ভুল করে বসলেন ওয়ার্নারও। পরের বলেই বোল্ড অ্যাগার। পরের চার বলে এলো মাত্র তিন রান। ম্যাচটা হেরে গেল অস্ট্রেলিয়া। ৫৫ বলে ৬৭ করেও তাই আর নায়ক হয়ে ওঠা হয়নি ওয়ার্নারের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেভিড ওয়ার্নারসাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT