ক্রিকেট

কিউইদের ১৪১ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশের নারী ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নারী ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃষ্টির বাগড়া বাধে। নির্ধারিত ম্যাচের পরিধি ২৭ ওভারে নেমে আসলে ফারজানা হকের অর্ধশতকের পরও নিউজিল্যান্ডকে মাঝারি লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৪০ রানে থামে বাংলাদেশের মেয়েরা।

ডানেডিনে স্বাগতিকদের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় নিগার সুলতানার দল। দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হকের ব্যাটে ভর করে কোনো রকম ঝুঁকি ছাড়ায় অর্ধশতক পূরণ করে বাংলাদেশ। শামিমা ৩৬ বলে ৩৩ করে ফিরে গেলেও অপর প্রান্তে ফিফটি তুলে ৬৩ বলে ৫২ রান করেন ফেরেন ফারজানা।

এরপর মাঝে নিয়মিতই উইকেট হারাতে থাকে নিগার সুলতানার দল। অধিনায়কের ব্যাট থেকে আসে ১১ রান। সোবাহানা মোস্তারি ধীর গতির ব্যাটিংয়ে করেন ২১ বলে ১৩ রান। এছাড়া বলার মতো সংগ্রহ পায়নি আর কোনো ব্যাটার। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৪০ রানে থামে টাইগ্রেসরা।

কিউই বোলাদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট তুলেছেন এমি স্যাটার্দওয়েট।

বিষয়:নিউজিল্যান্ড ফারজানা বাংলাদেশ রোমানা শামিমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…