চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিআ’র জন্মদিনে মোস্তাফিজ আলো

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
১০:৪৭ পূর্বাহ্ণ ০৭, অক্টোবর ২০১৬
বিনোদন
A A

শিশু-কিশোরদের কাছে জনপ্রিয় ম্যাগাজিন ‘কিশোর আলো (কিআ)। আজ এ ম্যাগাজিন তিন বছরে পা রাখল। আনন্দঘন এই বর্ষপূর্তির আয়োজনে আলো ছড়ালেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানসহ বরেণ্য বিভিন্ন শিল্পীরা।

শুক্রবার সকাল আটটায় রাজধানীর সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে কিশোর আলোর আনন্দে আয়োজনে যোগ দেন মোস্তাফিজ। বিশ্বজয় করা এই খোলোয়াড়কে দেখে রীতিমতো চমকে উঠে শিশু-কিশোররা। সবার কণ্ঠে তখন এক আওয়াজ: ‘মোস্তাফিজ’ ‘মোস্তাফিজ’। 

অনুষ্ঠানের মঞ্চে এগিয়ে গেলে মোস্তাফিজের সঙ্গে ছবি তুলতে একরকম প্রতিযোগিতায় মেতে উঠে ক্ষুদে বন্ধুসহ তাদের অভিভাবকরা। ছবি তুলতে কোনো প্রকার বাধা দিলেন না কাটার মোস্তাফিজ। নিজের পছন্দ মতো সেলফি ও ছবি তুলে ক্ষুদে বন্ধুরা যখন একটু শান্ত তখন অনুষ্ঠান মঞ্চে বসলেন মোস্তাফিজুর রহমান। তার সঙ্গে ছিলেন কথাসাহিত্যিক ও কিশোর আলো সম্পাদক আনিসুল হক ও হালের ক্রেজ সঙ্গীতশিল্পী তাহসান।

Banglabid

শুরুতে আনিসুল হক বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ নিয়ে কিশোরদের প্রতিক্রিয়া জানতে চান। উপস্থিত হাজার হাজার কিশোর-কিশোরীরা উচ্চস্বরে বলতে থাকে, আজ বাংলাদেশ জিতবে।

আনিসুল হক তাদের উদ্দেশে বলেন, শুধু জিপিএ ফাইভ পেলে হবে না। জিপিএ ফাইভের আগে সবাইকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষের উদাহরণ টেনে তিনি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কথা বলেন।

এরপর শুরু হয় মোস্তাফিজ সর্ম্পকে কথা। তিনি বলেন, তোমরা কি জানো মোস্তাফিজ ভালো ছাত্র ছিল না! সে সারাদিন ক্রিকেট খেলত। মেজ ভাইয়ের সঙ্গে অনেক দূরে গিয়ে সুন্দরবন একাডেমিতে খেলত। আমরা সবাই মোস্তাফিজের কাছে শুধু ভালো খেলা চাই। তবে ক্ষুদে বন্ধুদের তিনি এও বলেন, খেলাধূলা, নাচ-গান যাই করো না কেন সবার আগে লেখাপড়া করতে হবে।

Reneta

সবাই যখন মোস্তাফিজের কথা শোনার জন্য প্রহর গুনছে ঠিক তখনই হালকা স্বরে মোস্তাফিজ বলে উঠলেন ‘আমি ভালো আছি’। আনিসুল হক মোস্তাফিজকে প্রশ্ন করলেন, আজকে বাংলাদেশ জিতবে? উত্তরে সফল পেসার মোস্তাফিজ বলেন, আশা করছি বাংলাদেশ আজ তাদের সেরাটা দিবে। কোথায় খেলা দেখবেন প্রশ্নের উত্তরে মোস্তাফিজ জানান, আমি কখনো মাঠে খেলা দেখি না, মাঠের বাইরে খেলা দেখি।

কাঁধের ইনজুরির কারণে ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে পড়া মোস্তাফিজ বর্তমানে ভালো আছেন বলে তার ভক্তদের জানান। সবার কাছে দোয়া চেয়ে শিগগিরই মাঠে ফিরবেন বলে আশা করেন তিনি। সবশেষে ক্রিকেটার মোস্তাফিজ মাদক থেকে দূরে থাকার জন্য সবাইকে আহ্বান জানান।

জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান ক্ষুদে বন্ধুদের বলেন, আমরা কখন কী করছি, কী পড়ছি, কেন পড়ছি এই প্রশ্নগুলো না করে, অব্যাহতভাবে শিখে যেতে হবে। কারণ, আপনি যা পড়ছেন বা শিখছেন, ঠিকসময়ে সেটার প্রয়োগ হবে। আমরা লেখাপড়া করব। মজার মানুষ হব। এরপর তাহসান জনপ্রিয় গান ‘আলো’ গেয়ে শোনান।

সংক্ষিপ্ত বক্তৃতা শেষে সকাল পৌনে নয়টার দিকে বেলুন উড়িয়ে কিআনন্দের উদ্বোধন করেন ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সংগীতশিল্পী তাহসান। উদ্বোধনী পর্বে তাদের সঙ্গে ছিলেন সেন্ট যোসেফ বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন, অভিনেতা শহীদুল আলম সাচ্চু, প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন ও কিআর নির্বাহী সম্পাদক সিমু নাসের।

উদ্বোধন ঘোষণার পর ‘সুরের ধারা’র খুদে শিল্পীদের জাতীয় সংগীত কিশোর আলোর উৎসবকে আরো প্রাণবন্ত করে তোলে। সারাদিনব্যাপী এ উৎসবে রয়েছে কার্টুন, কমিকস প্রদর্শনী, বিজ্ঞানের বিভিন্ন মজার খেলা, অ্যাডভেঞ্চার, বিট বক্সিং, অরিগ্যামি, জাদু, খেলাধুলা, কম্পিউটার গেম, শখের দুনিয়া, সাইকেল স্টান্টসহ আরও অনেক কিছু।

এছাড়া দিনব্যাপী আয়োজনে পাঠকদের নানা প্রশ্নের মুখোমুখি হবেন জনপ্রিয় লেখক আফজাল হোসেন, ফরিদুর রেজা সাগর, আহসান হাবীব, শাহরিয়ার এবং তানজিনা হোসেন।

কি আ উৎসবের সম্প্রচার সহযোগী চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটারমোস্তাফিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পেরুর সঙ্গে মেসিবিহীন আর্জেন্টিনার ড্র

পরবর্তী

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সময় বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা

পরবর্তী

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সময় বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা

নাইজারে শরণার্থী শিবিরে হামলায় বহু হতাহত

সর্বশেষ

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT