চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিং কোহলিতে পিষ্ঠ লঙ্কানরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৭
অন্যান্য, স্পোর্টস
A A

নাগপুরে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার ওপর রানের পাহাড় চাপিয়ে দিয়েছে ভারতীয়রা। ৬১০ রানে ইনিংস শেষ করেন অধিনায়ক বিরাট কোহলি। তৃতীয় দিনের শেষে ১ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার রান ২১। ম্যাচ বাঁচানোর লড়াইয়ে হিমসিম অবস্থা চান্দিমলদের।

প্রথম দিনে ২০৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। তারপর লঙ্কান বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেন বিরাট কোহলিরা। কে এল রাহুল শুরুতে ফিরে যাওয়ার পর দলের হাল ধরেন মুরালি বিজয় ও চেতেশ্বর পূজারা। দুজনেই শতরান করেন। মুরলি বিজয় প্যাভিলিয়নে ফিরে যেতে মাঠে নামেন বিরাট। আর তারপর চলে বাইশ গজে ‘বিরাট’ শাসন।

শতরান করার পরই বিরাটের কাছ থেকে ডবল সেঞ্চুরি চেয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। সেই প্রত্যাশা মেটান ভারতের রান মেশিন। চলতিবছরে আরও একটি দ্বিশতরান এল বিরাটের চওড়া ব্যাটে। ২১৩ রান করে আউট হন বিরাট।

ক্যারিয়ারের পঞ্চম দ্বিশতরান, অধিনায়ক হিসেবে ডন ব্র্যাডম্যানের চারটি ডবল সেঞ্চুরির রেকর্ড ভাঙা, ব্রায়ান লারাকে স্পর্শ করা- এমন একাধিক রেকর্ড এদিন গড়েন বিরাট কোহলি। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ৬টি করে ডবল সেঞ্চুরি করে কোহলির সামনে এখন কেবল টেন্ডুলকার ও শেবাগ।

রানের গতি বাড়াতে গিয়ে ফেরেন কোহলি। এরপর শতরান করেন রোহিত শর্মা। দীর্ঘদিন বাদে টেস্টে সুযোগ পেয়েছেন মুম্বাইয়ের এই ব্যাটসম্যান। সেই সুযোগের পূর্ণ ব্যবহার করেন রোহিত শর্মা। রোহিতের সেঞ্চুরির পরই ৬১০ রানে ইনিংস ডিক্লেয়ার করেন বিরাট কোহলি।

দিনের শেষে শ্রীলঙ্কার রান ১ উইকেট হারিয়ে ২১। ৩৮৪ রানে পিছিয়ে চান্দিমলরা। চতুর্থ দিন অর্থাত্ সোমবারই ম্যাচের ফয়সলা হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাটা কোহলি
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় নিজেকে শেষ করে দিলেন সমর্থক

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নিখোঁজের ২০ দিন পর উঠানের নিচ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ গ্রেপ্তার ২

জুলাই ৬, ২০২৬
যুদ্ধবিদ্ধস্ত গাজা উপত্যকা

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিলো হামাস

জুলাই ৬, ২০২৬

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোন বাধা নেই: রুমিন ফারহানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT