চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিদের লজ্জায় পান্ডিয়া ‘প্রলেপ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ক্রিজে যখন এলেন, তখন ৮১ রানে ৬ উইকেট হারিয়ে একশর আশেপাশে কাঁটা পড়ার শঙ্কায় ভারত! তখনই আবার ফিরলেন শেষ স্বীকৃত ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাও। মান বাঁচাতে এরপর একাই কোমড়বেঁধে নেমে পড়লেন হার্দিক পান্ডিয়া। পেসারদের স্বর্গরাজ্যে কোহলি-রোহিত-ধাওয়ানদের কীভাবে ব্যাট করতে হত, সেটাই যেন শেখালেন এ পেস-অলরাউন্ডার।

পরে নিউল্যান্ডসে মাত্র ৭ রানের জন্য নিজের দ্বিতীয় শতক হাতছাড়া করলেও দলকে ২০৯ রানের সম্মানজনক স্থানে পৌঁছে দিয়েছেন পান্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের পাওয়া ৭৭ রানের লিডটাকে দুই উইকেট হারিয়ে ১৪২ রান পর্যন্ত টেনে নিয়েছে প্রোটিয়ারা।

প্রথম দিনের শেষভাগে ২৮ রানে ৩ উইকেট হারানো ভারত দ্বিতীয় দিনের শুরুর ভাগেই পড়েছে বিপদে। শূন্য রানে দিন শুরু করা রোহিত শর্মা সাজঘরে ফেরেন ১১ রান করে। ছয় উইকেট হাতে নিয়ে লাঞ্চে যাওয়া সফরকারীদের দ্বিতীয় সেশনের পানি পান বিরতির আগেই নেই ৭ উইকেট।

Banglabid

সেখান থেকেই হাল ধরেন পান্ডিয়া, সঙ্গী হিসেবে পান ভুবেনেশ্বর কুমারকে। অষ্টম উইকেট জুটিতে দুজন তুলেছেন ৯২ রান, ভুবেনেশ্বরের অবদান ৮৬ বলে ২৫! আর পান্ডিয়া খেলেছেন নিজের মেজাজে। ৯৫ বলে ৯৩ রানের ইনিংসটিতে চার হাঁকিয়েছেন ১৪টি, ছক্কার মারও ছিল একটি।

নিজেদের পছন্দ মতো উইকেটের ফায়দা নিতে ভোলেননি প্রোটিয়া বোলাররা। ভারতের ১০ উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন চার পেসার ভারনন ফিনল্যান্ডার, ডেল স্টেইন, মরনে মরকেল ও কাগিসো রাবাদা। সমান ৩টি করে উইকেট শিকার ফিনল্যান্ডার ও রাবাদার।

২০১৬’র নভেম্বরের পর প্রথম টেস্ট খেলতে নামা স্টেইন মনে করিয়ে দিয়েছেন নিজের অতীতের দিনগুলো। বিশেষ করে দারুণ ইনসুইঙ্গারে ঋদ্ধিমান সাহাকে যেভাবে বোকা বানিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেললেন, সেটির তুলনা করা হচ্ছে গত ডিসেম্বরে অজি পেসার মিচেল স্টার্কের শতাব্দীর সেরা বলটির সঙ্গেই।

Reneta

৭৭ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে দুই ওপেনার এডেন মার্করাম ও ডিন এলগারকে হারিয়েছে সাউথ আফ্রিকা। দুজনেই শিকার পান্ডিয়ার। ২ রান করা নাইটওয়াচম্যান রাবাদাকে নিয়ে ৪ রানে তৃতীয় দিন শুরু করবেন হাশিম আমলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাটা কোহলিসাউথ আফ্রিকা-ভারত সিরিজহার্দিক পান্ডিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘লুসি হেলেনের ৩৮ হাজার টাকা পরিশোধ করে ভিক্ষা মাগি’

পরবর্তী

এফএ কাপে জায়ান্টদের রাত

পরবর্তী

এফএ কাপে জায়ান্টদের রাত

ফেলানি, তুই আবার জন্ম নিলে শঙ্খচিল শালিকের বেশে আসিস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT