চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীর সীমান্তে আবারও গোলাগুলি, পাকিস্তান-ভারতের সেনা হতাহতের দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১২ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কাশ্মীর সীমান্তে গোলাগুলি

কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে ৩ পাকিস্তানি ও ৫ ভারতীয় সেনা নিহত এবং আরও অনেকে আহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বৃহস্পতিবার কাশ্মীর সীমান্তরেখার লাইন অব কন্ট্রোল (এলওসি) ভারতীয় সেনারা গুলিবর্ষণ শুরু করলে পাল্টা জবাব দেয় তারা। ওই সময় ভারতের ৫ সেনা সদস্য নিহত হয়।

এছাড়া আরও দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে জানিয়েছে কাশ্মীর পুলিশ।

পাকিস্তান সশস্ত্র বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর নিহত পাকিস্তানি সেনা সদস্যদের ছবিসহ একটি সংক্ষিপ্ত বিবৃতি টুইট করেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ওই টুইট পোস্ট করার সময়ও থেমে থেমে এলওসি এলাকা বরাবর গোলাগুলি চলছে বলে জানান তিনি।

In efforts to divert attention from precarious situation in IOJ&K,Indian Army increases firing along LOC.
3 Pakistani soldiers embraced shahadat. Pakistan Army responded effectively. 5 Indian soldiers killed, many injured, bunkers damaged. Intermittent exchange of fire continues. pic.twitter.com/wx1RoYdiKE

— DG ISPR (@OfficialDGISPR) August 15, 2019

তবে পাকিস্তানের ওই দাবিকে ‘ভিত্তিহীন’ এবং ‘কাল্পনিক’ বলে প্রত্যাখান করেছে ভারতীয় সেনাবাহিনী। তারা বলছে, এলওসি’র উরি ও রাজৌরিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ৩ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। কিন্তু ভারতের কোনো সেনা সদস্য মারা যায়নি।

Reneta

এর আগে পাকিস্তান অভিযোগ করেছিল, জম্মু কাশ্মীরের ভয়াবহ পরিস্থিতি থেকে মনোযোগ সরাতেই ভারতীয় সেনাবাহিনী এলওসি’তে গুলিবর্ষণ করছে।

সীমান্তে হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীর সংকটজম্মু ও কাশ্মীরজম্মু-কাশ্মীরপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিতে

জুলাই ১২, ২০২৬
ছবি: আল জাজিরা।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে ঢাকার জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে যাত্রীরা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT