চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মিরকে আবারও ‘পৃথিবীর স্বর্গ’ বানাতে চান মোদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতায় থাকতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মিরকে ‘পৃথিবীর স্বর্গ’ হিসেবে আবারও পুনঃস্থাপন করতে চান। ভারতের ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।

সংঘাত কবলিত জম্মু কাশ্মিরের তরুণ জনগোষ্ঠীর যারা অস্ত্র হাতে নিয়েছে তাদেরকে মোদি অস্ত্র ফেলে সমাজের মূলধারায় ফিরে আসতে আহ্বান জানান।

রাজধানী নয়াদিল্লির ঐতিহ্যবাহী লাল কেল্লায় দেয়া ভাষণে নরেন্দ্র মোদি বলেন, ২০২২ সালের মধ্যেই জাতিকে নতুন এক ভারত উপহার দেয়ার পরিকল্পনা রয়েছে তার। ১৯৪২ থেকে ৪৭-এর মধ্যে ভারতবাসী যেভাবে দেশকে স্বাধীন করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, আবারও তেমনি প্রতিজ্ঞাবদ্ধ হতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন তিনি।

মোদি বলেন, ২০২২ সালের ‘নতুন ভারতে’ গরীবদেরও কংক্রিটের বাড়ি থাকবে, কৃষকদের উপার্জন এখনের দ্বিগুণ হবে। নারী ও তরুণসমাজ পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাবে। ভারত হবে বর্ণবাদ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত।

গত চার বছরে সবচেয়ে ছোট ভাষণ দিয়েছেন এবার প্রধানমন্ত্রী মোদি। ৫৪ মিনিটের ওই ভাষণে তিনি উত্তর প্রদেশের গোরখপুরে হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়ায় কমপক্ষে ৭০ শিশুর মৃত্যু এবং বন্যায় প্রাণহানীর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। বলেন, ‘ভারতের জনগণকে কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রাকৃতিক দুর্যোগ এবং উত্তর প্রদেশের মর্মান্তিক ঘটনায় আক্রান্তদের পাশে দাঁড়াতে হবে।

সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞাও করেন ভারতের প্রধানমন্ত্রী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিভারতভারতের স্বাধীনতা দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুড়িগঙ্গায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ

পরবর্তী

বাসের পর এবার লন্ডনে ট্রেন লাইনচ্যুত

পরবর্তী
লন্ডনে ট্রেন লাইনচ্যুতের ঘটনা, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসের পর এবার লন্ডনে ট্রেন লাইনচ্যুত

দুজন শিশু বন্ধু একসঙ্গে বসে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ অাগস্টে বেঁচে যাওয়ার পর তাদের দিনগুলি যেভাবে কেটেছে

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT