কালের কণ্ঠকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে চ্যানেল আই
বিএসজেএ মিডিয়া কাপ

চ্যানেল আই ক্রিকেট দলের খেলোয়াড়রা বিজয় উদযাপন করছে, ক্যাম্পে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ‘মিডিয়া কাপ ক্রিকেট-২০২৪ পাওয়ার্ড বাই বসুন্ধরা কিংস’য়ে কালের কণ্ঠকে ৩৩ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে চ্যানেল আই।
মঙ্গলবার পল্টন আউটার স্টেডিয়াম মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১২৩ রান তোলে চ্যানেল আই। ম্যাচসেরা রাহুল রায় ৩৩ রানে রিটায়ার্ড হার্ট হন।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ৩২ রানে স্বেচ্ছা অবসরে যান মিলন মল্লিক। ১৯ রানে অপরাজিত থাকেন সাজ্জাদ খান।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯০ রানে থামে কালের কণ্ঠ। রাহুল নেন ২টি উইকেট। নিজেদের প্রথম ম্যাচে চ্যানেল আই ২৮ রানে বাংলানিউজকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল।






