চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারো গাফিলতিতে আসামীরা আইএসের টুপি পেয়েছে কিনা, খতিয়ে দেখবো: মনিরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইন (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, আসামিদের আইএসের টুপি পাবার বিষয়ে কারো গাফলতি থাকলে তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে তদন্ত করা হবে।

বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে রায় প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, হলি আর্টিজানে হামলার মামলার রায়ের মাধ্যমে সন্ত্রাসীরা একটা ম্যাসেজ পেলো। ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড করতে কেউ সাহস পাবে না।

আসামীদের মাথায় আইএসের টুপির বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, আমার জানামতে আইএসের কোন টুপি নাই। আইএস’র সৃষ্টি থেকে এ যাবৎ পর্যন্ত তাদের কোন টুপি দেখা যায়নি। তারপরও তাদের কোন টুপি আছে কিনা, তা বিশ্লেষণ করে দেখা হবে।

পাশাপাশি কারো গাফলতির কারণে আইএসএর লোগোযুক্ত এরকম টুপি আসামিদের কাছে এসেছে কিনা, তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

মনিরুল ইসলাম বলেন, এতো স্বল্প সময়ে এমন একটি চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা বিশ্বে বিরল। বহির্বিশ্বে দেখা যায়, এ সকল অপরাধের ক্ষেত্রে অপরাধীরা গ্রেফতার না হয়ে নিহত হয়ে যায়। সিটিটিসি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রত্যেক অপরাধীকে খুঁজে বের করেছে। এটা ডিএমপি তথা বাংলাদেশ পুলিশের একটি বড় সাফল্য।

Reneta

তিনি বলেন, জঙ্গিদের হলি আর্টিজানে হামলা ছাড়াও আরো হামলার পরিকল্পনা ছিল। তারা আরো হামলার পরিকল্পনা প্রনয়ণ, বাস্তবায়ন ও প্রস্তুতি গ্রহণ করেছিল। কাউন্টার টেররিজম ২০১৬ সালের জুলাইয়ে কল্যাণপুরে জীবিত এক আসামীকে গ্রেপ্তার করে হলি আর্টিজান মামলার ফাউন্ডেশন খুঁজে পায়।

২০১৬ সালের আগস্ট মাসে নারায়ণগঞ্জে জঙ্গি বিরোধী এক অভিযানে মাস্টারমাইন্ড তামিম চৌধুরী নিহত হন। এছাড়াও বিভিন্ন স্থানে ধারাবাহিক জঙ্গি বিরোধী অভিযানে নব্য জেএমবির নেতৃত্বে আসা অনেকে নিহত হয় এবং অনেককে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রূপনগরের অভিযানে একজন মাস্টার ট্রেইনার নিহত হয়।

হলি আর্টিজান জঙ্গি হামলা মামলার তদন্তটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখনো নবাগত এই ইউনিটটি প্রযুক্তিগতভাবে ভালো সক্ষমতা অর্জন করতে পারে নি। শুধুমাত্র দেশপ্রেম, আন্তরিকতা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে এই চাঞ্চল্যকর মামলাটি তদন্ত শুরু করেছিল কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

বহুল আলোচিত গুলশানে অবস্থিত হলি আর্টিজান জঙ্গি হামলা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরায় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২২ জনকে হত্যা করেছিল জঙ্গিরা। ওই বছরেই গঠিত হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

হলি আর্টিজানে হামলার সাথে জড়িত ২১ জনের মধ্যে সরাসরি জড়িত ৫ জন ঘটনাস্থলে নিহত হন। পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি বিরোধী অভিযানে নিহত হন ৮ জন। ৬ জনকে জীবিত গ্রেপ্তার করা হয় এবং পলাতক ২ জনসহ ৮ জনের বিরুদ্ধে ২০১৮ সালের ২৩ জুলাই আদালতে চার্জশিট দাখিল করা হয়।

বুধবার দুপুরে রায়ের সংক্ষিপ্ত বিবরণী পড়া শেষ করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান। রায়ে আট আসামির মধ্যে সাত জনকে ফাঁসি এবং একজনকে খালাস দেওয়া হয়।

‌মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসা‌মিরা হ‌লেন- জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ। খালাস পেয়েছেন মিজানুর রহমান ওরফে বড় মিজান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মনিরুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ জন, ১৫ পরিচালক পদে চলছে ভোট

জুন ৭, ২০২৬
রোববার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে রেজাউল করিম মল্লিক অতিরিক্ত আইজিপি'র র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। ছবি: ঢাকা রেঞ্জ ডিআইজি অফিস

অতিরিক্ত আইজিপি র‍্যাংক ব্যাচ পরলেন রেজাউল করিম মল্লিক

জুন ৭, ২০২৬

সবাই মিলে দেশে কর্মমূখী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

জুন ৭, ২০২৬

রাম চরণকে নিরাপত্তা দেওয়া এই দেহরক্ষীর দৈনিক পারিশ্রমিক কত?

জুন ৭, ২০২৬
ছবি: ফয়সাল আহমেদ মাশফিকে সভাপতি এবং মাহবুব হোসেন সামিরকে সাধারণ সম্পাদক।

সাভার থানা ছাত্রদলের নতুন সভাপতি মাশফি ও সম্পাদক সামির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT