চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারোনাভাইরাস: মক্কা ছাড়া সৌদি আরবে কারফিউ শিথিল

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
১১:৫৯ পূর্বাহ্ণ ২৬, এপ্রিল ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
করোনাভাইরাস

মক্কা ছাড়া সৌদি আরবে মহামারী করোনাভাইরাসের কারণে জারি করা কারফিউ শিথিল করা হয়েছে।

প্রায় একমাস পর ২৬ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত পবিত্র নগরী মক্কা এবং ২৪ ঘণ্টার কোয়ারেন্টাইন করা এলাকাসমূহ ছাড়া সমস্ত সৌদি আরবে সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ প্রত্যাহার করা হয়েছে।

তাছাড়া আগামী ২৯ এপ্রিল থেকে ১৩ই মে পর্যন্ত সৌদি আরবের সমস্ত এলাকায় উল্লেখিত সময়ে আর্থিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক সেক্টর বিশেষ করে শপিংমল, পাইকারি ও খুচরা বিক্রেতা তাদের ব্যবসায়িক কার্যক্রম চালু রাখতে পারবেন।

তবে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হবে। নির্মাণকারী প্রতিষ্ঠান এবং ফ্যাক্টরিসমূহ তাদের কার্যক্রমও উল্লেখিত সময়ের মধ্যে চালু রাখতে পারবে বলে জানিয়েছেন সৌদি প্রেস এজেন্সি এসপিএ।

কারফিউ শিথিলকালীন সময়ে লকডাউন এর বিধি নিষেধগুলো চলমান থাকবে। তবে যে সমস্ত সেক্টরে সামাজিক দূরত্ব বজায় রাখা যায় না যেমন বিউটি পার্লার, সেলুন, ফিটনেস সেন্টার, বিনোদনকেন্দ্র, পার্ক, সিনেমা হল, কফি শপ, রেস্টুরেন্ট আগের মতোই বন্ধ থাকবে।

যে সমস্ত সেক্টর ব্যবসায়িক কার্যক্রম চালু রাখবেন ঐ সমস্ত সেক্টরে ৫ জনের বেশি একত্র হওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকবে।এসময় কোন সভা-সমিতি সামাজিক প্রোগ্রাম অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা বজায় থাকবে। কারফিউ শিথিলের সময়ের মধ্যে প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি না মেনে চললে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়াসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষের সমন্বয় টিম প্রত্যেকটি শহরে পদক্ষেপ গ্রহণ করবে।

Reneta

রেস্টুরেন্টসমূহ আগের মতো বিকাল তিনটা হতে রাত তিনটা পর্যন্ত তাদের কার্যক্রম শুধুমাত্র পার্সেল ডেলিভারি দেয়ার জন্য খোলা রাখতে পারবে। এই সময়ে মসজিদে জামাতে নামাজ অনুষ্ঠিত হবে না বলেই জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসমক্কাসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কে বস, সেটা নেতানিয়াহু জানেন: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬

‘হালান্ড বিরোধী পরিকল্পনা’ নিচ্ছেন না আনচেলত্তি

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবিদিত: রাষ্ট্রপতি

জুলাই ৫, ২০২৬

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ধাক্কা খেলো ‘আলফা’

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT