বিনোদন

কারিনার প্রথম ক্রাশ!

কারিনার প্রথম ক্রাশ!

কারিনা কাপুর

কারিনা কাপুরকে দেখে যে কোনো ছেলে কিছুক্ষণের জন্য হলেও থমকে দাঁড়াবে। হয়তো প্রেমেও পড়ে যাবে। কিন্তু কা​রিনা কাপুর? তার প্রথম ক্রাশ কে? এমন প্রশ্ন শুনে একটু অপ্রস্তুত হবেন, এটাই স্বাভাবিক। কারণ এবারই প্রথম কারো কাছ থেকে এমন প্রশ্ন শুনেছেন তিনি। কিন্তু এ ব্যাপারে যে কারিনার অসংখ্য ভক্তের কৌতুহল রয়েছে।

নিজেকে সামলে নিয়ে হাসিমাখা মুখে কারিনা বললেন, ‘রাহুল রায়!’

‘আশিকি’ ছবিটি দেখার পর থেকেই নাকি রাহুল রায়ের প্রেমে পড়ে যান। বললেন, ‘ওই ছবিটি থেকেই ওকে আমার ভালো লাগত।’

গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে পূর্ব ব্রান্দ্রার রিলায়েন্স জিও গার্ডেনে আয়োজন করা হয় ‘জি সিনে অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান। এখানেই আদিত্য নারায়ণের সঙ্গে আলাপকালে জানা যায় কারিনার প্রথম ক্রাশের কথা। ইন্ডিয়ান এক্সপ্রেস।

‘আশিকি’ ছবিতে রাহুল রায়

বিষয়:কারিনা কাপুর খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…